ভরাট হয়ে ওঠে শূন্যতার ভিতর কালো কালি
সেও শূন্য অন্ধ বুটাতে অগ্নির অসীম ধ্বনি
আলোতে বধ্ করে
সেই শূন্যেরই সবুজ গেরোতে ছিন্ন শিস্
মাংশের কোষ ভেদ করে
দংশনের ছুটে যাওয়া বিষমাখা তীরে
আবারো সেই শূন্য বিল্বস্তনী
চূড়াতে আঙুল ছোঁয়ালে ভাঙে ত্রিশুল
জোড় লাগে
পরস্পরের বৈভিন্ন মুখের আকাশ
কালির পায়ের কাছে মহাকাল
তীরের মুখে অসুর
শূন্য দৃষ্টির শস্যগন্ধের ডালা নিয়ে দাঁড়িয়েছে
টিয়েরঙের নদীর কুল
আমাদের জবান ছেড়ে চলে গেছে মহুয়া, দূর
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



