somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁচতে হলে জানতে হবে...!!!???

০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বাচতে হলে জানতে হবে’ (২৯ ডিসেম্বর-৪ জানুয়ারী)
--সাকিব ফারহান

উপরের শিরোণামটি একটি টিভি বিজ্ঞাপনের শ্লোগান। বিজ্ঞাপনটি ঘন ঘন সব টিভি চ্যানেলে দেখা যায়। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এইডস সচেতনতা তৈরির জন্য করা হয়েছে এটি। তাই মডেলরাও বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসেছে। বিজ্ঞাপনটি দেখলে খানিকটা আশ্চর্য না হয়ে পারা যায়না। এর মাধ্যমে জোর দেয়া হচ্ছে নিরপদ যৌন সম্পর্কের ওপর। অথচ আমাদের দেশে এইডস যেমন একটি বড় সমস্যা নয় একইভাবে সকল শ্রেনীর মানুষের মধ্যে অবাধ যৌনাচার নেই। ধরতে গেলে বলা যায় দেশের নব্বই শতাংশের বেশি মানুষ এসব ব্যাপারে ধর্মীয় অনুশাসন মেনে চলে। যেসব যায়গায় অবাধ যৌনাচারের ব্যবস্থা রয়েছে ঠিক সেসব মানুষকে এ ব্যাপারে সচেতন করাই যথেষ্ঠ ছিল। সেটাই হতে পারতো এইডস ঠেকানোর সতর্কতামুলক আগাম পদক্ষেপ। তাহলে অপ্রয়োজনে কেন ১৪ কাটি মানুষকে এ ভয়ানক আশংকার মধ্যে সংযুক্ত করা হচ্ছে। প্রয়োজন ছাড়াই কেন তাদের সাবধান করা হচ্ছে। সচেতন মহলের অনেকের মনে এ প্রশ্ন। শূধু বিজ্ঞাপন নয়। রাজধানীর গুরুত্বপূর্ন যায়গায় এর বিশাল বিশাল বিলবোর্ডও দেখা যায়। বিষয়টি আমার কাছে স্পষ্ট হলো অন্য আরেকটি বিজ্ঞাপন দেখে। জানিনা কাকতালীয়ভাবে না পরিকল্পনা মাফিক তা করা হয়েছে। একটি বেসরকারি টেলিভিশনে দেখলাম ‘বাচতে হলে জানতে হবে’ এ বিজ্ঞাপনের পরই দেখানো হয়েছে সেটি। দেখা যায় এ‌ক যুবক ইঙ্গিতে আহবান জানাচ্ছে এক তরুনীকে। তরুনী যুবতি ভীত সন্ত্রস্ত। রীতিমতো মেয়েটি পালাচ্ছিলো। যুবক তাকে অনুসরন করে মেয়েটির আস্তানায় চলে যায়। মেয়েটির উদ্বেগ আরো বেড়ে গেল। যেই যুবকটি একটি নির্দিষ্ট ব্রান্ডের জন্ম নিরোধক কনডম বের করলো সেই মেয়েটির সব ভয়ভীতি দুর হয়ে চেহেরায় ফুটে উঠলো উচ্ছ্বাস ও আবেগের উন্মাদনা। বুঝতে অসুবিধা হলো না এটি কনডমের বিজ্ঞাপন। আমার কাছে স্পষ্ট হয়ে গেল ‘বাচতে হলে জানতে হবে’ ১৪ কোটি মানুষকে লক্ষ্য করে ঘন ঘন প্রচার করার উদ্দেশ্য কি। মুলত বহুজাতিক কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রি করতে চায় ১৪ কোটি মানুষের বিশাল বাজারে। এইডস বিরোধী সস্তা শ্লোগান নিয়ে তারা কনডম ফেরি করছে। আমাদের সামাজিক মুল্যবোধ আর ধর্মীয় অনুশাসন সেখানে জলের পানির মতো ভেসে যাচ্ছে। সেগুলোকে থোড়াই কেয়ার করা হচ্ছে।

সূত্র: Click This Link
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×