somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে গুলি বিনিময় বলতে আমরা যা বুঝি

১৩ ই মে, ২০০৮ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুষ্ঠানের জন্য সন্ধ্যাই ভালো। কে জানে আসলেই ভালো কি না, তবে সন্ধ্যাটাই বেছে নেয়া হয়। এখানেও ব্যতিক্রম হল না। গো-পদাবলীর ধূলি মিলিয়ে যেতেই আকাশে আকাশে যে সান্ধ্য লালিমা জেগে উঠছিল তা ঠিক কোন অনুষ্ঠানের রঙ নয় বলে কিংবা কে জানে সে আলো হয়ত ক্যামেরার জন্য ততটা কাজের নয় বলে কৃত্রিম সব বাতি জ্বালিয়ে জায়গাটা ঠিকমতো আলোকিত করে নেয়া হয়েছে।

সরকার পক্ষে আছেন পুলিশ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নোটারি পাবলিক আরও অন্যান্য সংশ্লিষ্টরা। আর ডাকাত পক্ষে আছে ছোট বড় নানা মাপের কান কাটা, নাক ছ্যাঁচা, ষন্ডামুখো সব ডাকাত। নো-ম্যান্সল্যান্ডে আছে সাংবাদিক, ভাড়া করা বাতিওয়ালা, কার্পেটওয়ালা, ফটোগ্রাফার, টিভি চ্যানেলের ক্যামেরাম্যান, ডেকোরেটর, ক্যাটারার আরও নানা প্রান্তের, নানা কেজো অকেজো লোকজন। আছে কৌতুহলী মানুষ।

- কী হবে ভাই, এখানে?
- গুলি বিনিময় হবে, ভাই।
- অ।

তা গুলি বিনিময় কিন্তু শুরু হলো একসময়। সরকার পক্ষ থেকে একজন আর ডাকাত দলের পক্ষ থেকে একজন কয়েক কদম করে সামনে এলেন। তাদের বাম হাতে গুলি। আর ডান হাত ফাঁকা। 'হাতঝাঁকি' করতে হবে না! অর্থাৎ কিনা হ্যান্ড শেক। বা কর মর্দন। তারা এগিয়ে এলেন। হাতঝাঁকি করলেন। ক্যামেরার ফাশবাতিগুলো ক্রমান্বয়ে একের পর এক জ্বলে উঠল। মুভি ক্যামেরাগুলোর রোল ঘুরল।

এবার বাম হাতে বাম হাতে গুলি বিনিময় হল। তারা হাসলেন। নোটারি পাবলিকরা দেখলেন। ম্যাজিস্ট্রেট সেটাকে বৈধতা দিলেন। সাংবাদিকরা প্রয়োজনীয় নোট নিলেন। কাজ শেষে মুভি ক্যামেরাম্যানেরা কিছু ইনসার্ট শ্যুট করলেন। কাটার মাঝখানে সেগুলো বসানো হবে।

সাংবাদিকরা মনে মনে হেডিং ঠিক করলেন। "মাঝির চরে গভীর রাতে পুলিশ ডাকাত গুলি বিনিময়। একজন নিহত।"

নোটারি পাবলিক আর ম্যাজিস্ট্রেট মিলে প্রথমে ভাবলেন, আরে! নিহত কোথায় পাওয়া যাবে? পরে তারা ঠিক করলেন ভিড়ের মধ্য থেকে কাউকে বলে কয়ে রাজী করিয়ে নিহত দেখানো হবে। তাকে কিছু সম্মানীর লোভ দেখালেই হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

উত্তরা উত্তর

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২২

উত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

×