নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
অন্য নারীর সংসার বিনষ্ট করছ
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
নারী গৃহ পরিচারিকার উপর নির্যাতন করছ ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
তোমার মতোই অন্য নারীকে
দেহ ব্যবসার কাজে লিপ্ত করছ ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
অন্য নারীকে পাচার করছ
টাকার লোভে ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
নারীর ভালো সহ্য করতে পারছনা ।
নারী বিদ্ধেষী হবোনা কেন ?
যখন দেখছি নিজ চোখে ;
তুমি নারী হয়ে
তোমার নারী বন্ধুর ক্ষতি
করে যাচ্ছ অবিরত !
(তবুও আমি একজন গর্বিত নারী কারণ আমি একজন নারী)
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





