somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রতিভা বলে কিছু নেই"

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাছে মনে হয় প্রতিভা বলে কিছু নেই।আবার মনে হয় যদি থেকেও থাকে তবে প্রত্যেকেরই কিছু না কিছু লুক্কায়িত প্রতিভা আছে! এই কথাগুলোর সাথে সবাই একমত নাও থাকতে পারেন ; না থাকাটা স্বাভাবিক।আমার মনে হয় এই পৃথিবীতে মানুষের দ্বারা যতকিছু সৃষ্টি হয়েছে সবকিছুই তার পরিশ্রমের ফসল,সাধনার ফল।

কিছু মানুষ সৃষ্টিশীল তাই যা কিছু সৃষ্টি করে সবই ভালো হয় ; এই মানুষটির প্রতিভা নাও থাকতে পারে। সে ঐ বিষয়টা নিয়ে সাধনা করেছে, পরিশ্রম করেছে বলে স্বাভাবিক থেকে ভালো কিছু করেছে।

অথবা কোনোকিছু আবিষ্কার করেছে ; শুধু প্রতিভা থাকলেই কি আবিষ্কার করা সম্ভব যদি না সে পরিশ্রম করে! অতএব এটাও তার পরিশ্রমের ফসল!

নাচতে তো সবাই পারে,গাইতেও পারে সবাই, অভিনয় করতে পারেনা এমন কেউ নেই ; দু চার লাইন লিখতে পারেনা এমন মানুষও বিরল! তো এখানে প্রতিভার কি আছে !! হাত,পা,শরীরকে নাড়ানোটা কোন প্রতিভাবান কাজ বলে মনে হয়না আমার কাছে ; বরং যাদের নামের সাথে নৃত্যশিল্পী লাগানো আছে, তাদের সাধনার ফল হলো এই শব্দটি। গান, অভিনয়,কবিতা,গল্প,উপন্যাস এসবের ক্ষেত্রেও একই!

মানুষ মনে করে ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যবসায়ী কিংবা অন্য যেকোনো চাকরিজীবি হওয়া হলো সাধারণ একটা কাজ; মেয়েদের জন্য সংসার চালানো,রান্না-বান্না করা,বাচ্চা লালন-পালন করা এগুলোও খুব সাধারণ কাজ।এই ক্ষমতা গুলো নিয়েই মানুষ জন্ম নেয় ; এইগুলি কোনো প্রতিভা না, আর এর বাইরে যদি কেউ কিছু করতে পারে যেমন নাচতে পারা,অভিনয় করা,গান গাওয়া, লিখতে পারা,খেলতে পারা সবই হলো তার প্রতিভা! কিন্তু দিনের পর দিন যে সে এগুলির পেছনে শ্রম দিচ্ছে,সময় দিচ্ছে,সাধনা করছে তারপর সে উপযুক্ত একজন হয়ে উঠছে এইটা লক্ষ্য না করে যদি বলা হয়ে থাকে যে সে প্রতিভাবান বলেই এমন একজন হতে পেরেছে তবে তার পরিশ্রম আর সাধনার ফসল কি দাঁড়ালো?

প্রতিভাই যদি থাকে তবে সে পরিশ্রম করছে কেনো ;জন্মলগ্ন থেকে সে কেনো নৃত্যশিল্পী,গায়ক,লেখক,অভিনেতা, অভিনেত্রী নামে পরিচিত হলোনা? তবে কি ডাক্তার,ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল,মোক্তার ইত্যাদি এদের কি কোনো প্রতিভা নেই? শুধু যারা এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিতে এগিয়ে আছে তারাই প্রতিভাবান???

যাই হোক ; আমার কাছে এটাই মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সুপ্ত প্রতিভা আছে অথবা প্রতিভা বলে আলাদাভাবে অতিরিক্ত অসাধারণ বিশেষ কোনো ক্ষমতা কারোরই নেই ; সবকিছুই মানুষের অতিরিক্ত পরিশ্রমের ফসল!!!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×