
একটা গল্প বলি ;
বৃষ্টির আর তোমার!
স্কুল ছুটি হয় তখন আমার
সিংহদ্বারে দাঁড়িয়ে তুমি আর বৃষ্টি
তুমিতো ভিজে সেই একাকার!!
তারপর হাতখানি রেখে হাতে
বৃষ্টির অঝোর ধারায় হেটে
চলেছো তুমি আমার সাথে
তারপর?
তারপর তুমি আর আমি
পথে জলের রেখা এঁকে
ছুটি বাড়ির পথ ধরে
আমি আমার নীড়ে
আর তুমিও তোমার!
এইটুকু ছিল তুমিও যখন আমায় ভালোবাসতে!!
আরো কিছু গল্প ছিল শুনো;
স্কুল শেষে ছিল প্রাইভেট
বিখ্যাত সেই ইংরেজী স্যারের বাসভবনে
যাওয়াটা ঠিক পড়ছেনা মনে
ফিরে আসতাম আমি রিক্সা করে
আর তুমি পায়ে হেটে....
যতবার ডেকেছি আসো আমার সাথে
ঠিক ততবারই তুমি লজ্জায় লাল হয়ে যেতে।
এইটুকু ছিল
যখন আমি তোমাকে বেসেছি অনেক ভালো ;
তারপরের একটা গল্প আছে বলি;
সেই আবার বৃষ্টি তুমি আর আমি
পার্কের বেঞ্চিতে বসে
হাতে রেখে হাত
ভিজেছিলাম সবকিছু ভুলে!
তারপর?
তারপর ঘরে ফিরি ভিজে কাক হয়ে
তুমি তোমার ঘরে আর আমি আমার!
আরো কিছু গল্প ছিল শুনো ;
তুমি যখন আমার ঘরে আসতে
ছোট্ট একটা চিরকুট রেখে যেতে
সেই চিরকুটে থাকতো কি জানো?
দুই চারটে শব্দ আর
সাথে একটা মেয়ের ছবি আঁকতে
নয়তো আঁকতে একটা ডিমের ছবি।
বুঝিয়ে যেতে শুধু কতোটা ভালোবাসতে!
আরো কিছু গল্প আছে বলি;
ঝড়ের রাতে সেলফোন তুমি আর আমি
এপাশে বক বক করেই যাচ্ছি
হঠাৎ অপরপাশের নীরবতা খেয়াল করি,
তুমি নাই, লাইন বিচ্ছিন্ন ;
মেঘের ভয়ঙ্কর গর্জন
তুমি খুব ভয় পেতে ;
শুনামাত্রই লাইন কেটে দিয়ে তুমি উধাও
এদিকে আমিতো হেসে কুটিকুটি।
আরো অনেক গল্প আছে এমন
মুখোমুখি হলে নাহয় বলবো কোনোদিন
যদি তোমার সময় আসে কখনো
তুমি আবার বাসো ভালো আমায়,
আবার বৃষ্টি ভালোবাসো।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



