
এখানে কেবলই রাত্রির স্তব্ধতা
এখানে আমরা সকলেই সহজাত
এখানে আমরা পরাজিতরা
কেবলি হাসি নাহয় কাঁদি।
এখানে আমরা উদাসীন
এখানে কতগুলি চেহারা অমলিন
এখানে কোনো বিলাসিতা নেই
তবু আয়েশ আমাদের সীমাহিন।
এখানে আলোকচ্ছটা পড়েনি কয়েকশো বছর
এখানে কেউ ব্যাকুল নয়
এখানে কারো আকুলতা নেই
তবুও এখানে আছে সুখের আস্ফালন।
এখানেও শরতে কাশফুল ফোটে
এখানেও বসন্তে কোকিল ডাকে
এখানেও হেমন্তে গোলা ভরে ওঠে কৃষকের
বর্ষায় এইখানে আমাদেরও মন কাঁদে।
এখানে কোনো হাহাকার নেই
এখানে নেই কোনো উৎকন্ঠা
এখানে আমরা সকলেই উদভ্রান্ত
কেবল আঁধারেরই আধিপত্য।
এখানে পরাজয়ের গ্লানি নেই
এখানে বিজিতদের আনাগোনা নেই
এখানে বিভীষিকার সংশয় নেই
এখানে আমরা পরাজিতরা
কেবলি হাসি,নাহয় কাঁদি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

