somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মওলানার হক কথা এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মওলানা ভাসানির প্রকাশিত 'সাপ্তাহিক হক কথা'-এর নাম শুনেছি অনেক। পড়ার শখ ছিল, হঠাৎ একটা সমগ্র পেয়ে গেলাম হাতে। গোগ্রাসে পড়ছি! রাজনীতি, অর্থনীতি নিয়ে কী অসাধারণ বিশ্লেষণ, এখনও যা জ্বলজ্বলে বাস্তবতা। প্রথম সংখ্যার প্রায় প্রতিটি বাক্য গভীর চিন্তাশক্তির পরিচয় বহন করে। এক পর্যায়ে উল্লেখ করা হয়েছে, জাতির মনকে রুদ্ধ রাখা যায় না, রাখলে রক্তের সীমানা থাকে না!
বাংলাদেশ নিয়ে ভাবনা,উদ্বেগ আর পরামর্শ গুলো এখনও দারুণভাবে প্রাসঙ্গিক। মুগ্ধ হয়ে পড়ছি। কিন্তু দুটো বিষয় আমাকে একটু হতাশ করেঃ
প্রথমতঃ মওলানার মধ্যে এক ধরণের অস্থিরতা পরিলক্ষিত হয় দ্বিতীয় সংখ্যা থেকেই। ৭১ এর ডিসেম্বরে স্বাধীন হওয়া একটা বিধ্বস্ত নবজাতক দেশে ৭২ এর মার্চেই তিনি সব কিছু ঠিক ঠাক হয়ে যাওয়ার আশা করেন। আইন শৃঙ্খলা, দ্রব্য মূল্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠা ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বেশ। ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস কি না তা নিয়ে রাজনৈতিক বিতর্কও উসকে দিলেন তিনি স্বাধীনতার মাস তিনেক যেতে না যেতেই! ওই সময় নতুন সরকার, বঙ্গবন্ধুকে কিছুটা দিন অন্তত নিঃশর্ত সমর্থন দেওয়াটা খুব জরুরি ছিল।
দ্বিতীয়তঃ মওলানা এই পত্রিকার প্রকাশক, উপদেষ্টা। অথচ নিজের পত্রিকাতেই তাঁকে নিয়ে গুণ কীর্তন করা হয়েছে। এটাকে দোষের বলা যাবে না, কিন্তু কেমন যেন একটা খটকা লাগে।
তবে, স্বাধীনতা উত্তর বাংলাদেশের বাস্তবতা, ইতিহাস জানতে, আন্তর্জাতিক রাজনীতির পাঠ গ্রহণে হক কথা পড়ে দেখার প্রয়োজনীয়তা আবশ্যক বলে দৃঢ় বিশ্বাস আমার।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×