somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল এপস ও প্রোগ্রামিং

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বাংলাদেশে যেমন বেশি বিশ্বজুড়েই তেমন বেশি। বেশি বলেই সেখানে সম্ভাবনাও বেশি।
মোবাইল এপস নিয়ে আমাদের অনেকের আগ্রহ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের এবং অন্যদের মধ্যেও।

বিডিওএসএন থেকে ২০১৩ সালে আমরা মোবাইল এপস নিয়ে কিছু কাজ করার চেষ্টা করবো। তার প্রথমটাই হলো বাংলাদেশীদের জন্য সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি। সিঙ্গাপুরের প্লাগফেস্টে এবার আমাদের শিক্ষার্থীরা এবং অন্যরাও অংশ নিতে পারবে। ইতিমধ্যে এই খবর অনেকে জেনে গেছেন। তো গুগল ঢাকা গ্রুপ আর বিডিওএসএনের উদ্যোগে আমরা কয়েকটি কর্মশালা করার চেষ্টা করবো যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য। ওগুলো হয়তো ইউআইইউতে হবে। সেখানে আমরা কয়েকজন বিশেষজ্ঞকে অনলাইনে রাখার চেষ্টা করবো।
আমার মনে হয় বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা হল মোবাইল এপস। দেখা যাক কী করা যায়।

২। আগামীতে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে ভাল করার জন্য, ভ্যালুচেনের ওপরে ওঠার জন্য আমাদের অনেক প্রোগ্রামার দরকার। দু:খজনক হলেও সত্যি যে, আমাদের অনেক সম্ভাবনায় সিএস শিক্ষর্থী এখন আর ভাল প্রোগ্রামার হতে চায় না। অনেকে প্রথম বা দ্বিতীয় বর্ষে থাকার সময় ফ্রিল্যান্সিং সাইটহুলোতে কিছু ওয়েব প্রোগ্রামিং, ডিজাইন ইত্যাদি কাজ করে কিছু টাকা আয় করে, ২০০/৪০০ ডলার। তারপর সে এটাতে মহা আনন্দ পেয়ে যায়। ফলে, উন্নতির বিষয়গুলো নিয়ে ভাবে না। দেখা যাচ্ছে অনেকে এলগরিদম, ডেটা স্ট্রাকচার এরকম নিরস সাবজেক্টগুলো আর ভালমতো পড়ে না। কিন্ত লাখ ডলারের প্রোগ্রামার হতে হলে এগুলো খুবই দরকার। সে কারণে আমরা বলি, সিএসওয়ালারা যাদের এই মূহুর্তে অর্থের বেশি দরকার নাই তাদের উচিৎ মূল দক্ষতা বৃদ্ধিতে ঝাপায়া পড়া। কারণ আমাদের এবং বিশ্বের অনেক দক্ষ প্রোগ্রামার দরকার। ডেটা স্ট্রাকচার বা এলগরিদমে যারা ভাল তারাই পরে খুব ভাল প্রোগ্রামার হতে পারে। তাছাড়া আমাদের এখানে ভাল প্রোগ্রামিং স্কুলও নাই। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষক এখন আর বেসিক কোর্সগুলো পড়ান না। ফলে, নতুনদের মধ্যেও সেরকম "দেইখ্যা নিমু' টাইপের কোন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে না।
২.১ আমাদের সামর্থ কম। তাই আমরা বেশি কিছু করতে পারবো না। তবে, এবারের গণিত অলিম্পয়াডের ট্যুরে সুবিন আর হাম্মাদ মিলে একটা প্ল্যান করেছে। সেটা হল স্কুল/কলেজ আর ফাস্ট/সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং ক্যাম্প করা। সারাদিন ধরে সি প্রোগ্রামিং নিয়ে ব্যপক হট্টগোল করা। আমাদের যেহেতু টাকা নাই, তাই অংশগ্রহণকারীদেরকেই নিজেদের খরচ বহন করতে হবে। আমরা কেবল ইনস্ট্রাকটর পাঠাবো। স্থানীয় ওএসএনগুলো ফ্যাসিলিটেটর যোগাড় করবে। পাইলটগুলো সহসা করা যাবে বলে মনে হচ্ছে।

২.২ আমরা একটা প্যারালাল প্রোগ্রামিং স্কুলও চালাবো। এটার জন্য আমরা ল্যাব ভাড়া করার চেষ্টা করছি। ল্যাব পাওয়া গেলে প্যারালাল প্রোগ্রামিং স্কুলের ক্লাস শুরু হবে।

অলস লোকদের এই এক জ্বালা। নানান কাজে যুক্ত হতে ইচ্ছে করে কিন্তু আলসেমির জন্য হয় না।

সবার সেকেন্ড ডিঢারেন্সিয়াল নেগেটিভ হোক।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×