somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণিত যাত্রীর ডায়েরি ২০১৩-২: যাদু বাস্তবতা এবং জ্যামিতি

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পর্ব-১

২৪ জুলাই, রাত ৮.২০: সান্টা মার্তা, কলম্বিয়া


পার্ক নাকি বিশ্ববিদ্যালয়

কলাম্বিয়া আসার তিনদিন পর অবশেষে মার্কেসের দেখা পাওয়া গেল। দ্বিতীয় দিনের পরীক্ষা শুরুর পর আমাদের “সিটি ট্যুর” শুরু হয়। কিছুক্ষণ পর আমরা যেখানে থামলাম সেটি একটি বিশ্ববিদ্যালয়। তবে, মনে হবে পার্ক। কারণ সব খালি জায়গাকে পার্ক বানিয়ে রাখা হয়েছে। ছেলে মেয়েরা গল্প করছে, হৈ হট্টগোল করছে। আবার দেখা গেল ক্লাস থেকেও বের হচ্ছে। আমাদের নিয়ে যাওয়া হল লাইব্রেরিতে। নীরবতার ম্যানন্ডেট ভেঙ্গে প্রথমে দেখানো হল একটা বিশ্ববিদ্যালয় পরিচিতি ভিডিও। সার কথা হল ১৮টি শাখায় ২১৯টি ডিসিপ্লিনে সেখানে ডিগ্রী দেওয়া হয়। ভার্সিটির কয়েকজন কর্তাব্যক্তি আমাদের স্বাগত জানালেন, তাদের ভাষায়। আজকে অবশ্য একজন ট্রান্সলেটর ছিলেন তিনি কিছু ধরিয়ে দিয়েছেন। একজন কর্তাব্যক্তি কলাম্বিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার সময় মার্কেসের কথা বললো। বললো তার ১০০ বছরের নি:সঙ্গতার জন্য নোবেল পাওয়ার কথা। তিনি অবশ্য কলাম্বিয়ার অন্যান্য গুনের কথা বলতে গিয়ে বলেছে ফুটবলের কথা। আমি মাত্র দুইজন কলাম্বিয়ান ফুটবলারের নাম জানি – ভালদারেমা আর হিগুইতা।
তিনি তাদের নামে নেননি! তারপর ভার্সিটির ছেলেমেয়েরা গান শোনালো আমাদের। কলম্বিয়ানদের রক্তে মনে হয় নাচ। কারণ উদ্বোধনের দিন শিক্ষামন্ত্রীকে দেখেছিলাম আসন ছেড়ে নাচতে। আজকে ডিপার্টমেন্টের হেডরাও নাচলো।


একটা বড় আড্ডা দেওয়ার জায়গায় আমাদের একটা গ্রুপ ছবি তোলা হল। সেখানে দেকলাম ৭/৮ ফুট লম্বা ব্লেড ওয়ালা সিলিং ফ্যান!!!আমি অবশ্য বুঝিনাই কেন ওখানে আমাদের নেওয়া হল।বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অবশ্য আমার পছন্দ হয়েছে। পার্কের মতো দোল খাওয়ার জায়গা যেমন আছে তেমনি সেখানে পড়ালেখারও একটা পরিবেশ রয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে আমাদের নেওয়া হল পোতাশ্রয়ে। ওখানে নানান আকারের ইয়ট আর বড় নৌকা। আমরা কিছু ছবি তুললাম।


আমাদের আশা ছিল, আমাদের কোন শপিং কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হবে। তবে, সেটা আর হলো না। আমরা ভিন্নপথে হোটেলের দিকে রওনা দিলাম। আসার পথে একটা রেসিডেন্সিয়াল এলাকা পার হয়েছি যেটা পুরানো, বনেদি। মানে বেশিরভাগ বাড়ি একতলা বা দোতলা। তবে, ছাদে বেশিরভাগই টাইল। নানান ধরণের টাইল তবে সবই মেটে রঙের। লক্ষনীয় হলো সব বাড়ির প্রতি ইঞ্চি খালি জায়গায় গাছ লাগানো রয়েছে। একটি বাড়িতে মনে হল মূল বাড়ি আর রান্নাঘরের মাঝখানের একচিলতে জায়গাতেও গাছ লাগানো হয়েছে। এখানে প্রচুর আম হয়। আমগুলি ছোট ছোট। আমগাছই একমাত্র চিনলাম। বাকীগুলো আল্লাহ জানেন। ঘুরতে ঘুরতে আমরা একটা দামী এলাকাও পার হলাম যেখানে বড় বড় এপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি হচ্ছে। একটি দেখলাম চালু হয়েছে, ১৩৩টি ফ্ল্যাট আছে বলে বড় বিলবোর্ডে লেখা ছিল। কিছু বাচ্চা ছেলেমেয়েকে দেখা গেল টেরাসে খেলছে।খালিগায়ে হাফপ্যান্ট পড়ে বেশ কিছু বাচ্চাকে দেখলাম ফুটবল খেলছে বাড়ির সামনে, সেটি অবশ্য কম পয়সাওয়ালাদের এলাকা মনে হল।
আসা-যাওয়ার পথে কলম্বিয়ানদের বাড়িঘরের দুইটি বৈশিষ্ট্য দেখা গেল। প্রথমত এরা প্রতি ইঞ্চি জমিতে গাছ লাগাতে ভালবাসে। বৃষ্টি কম হলেও অনেক গাছপালা দেখা যায়। আর বাড়িগুলো ছোট ছোট, বাহুল্য নেই। মনে পড়লো মাত্র ৭৬৮ বর্গফুটের বাড়িতে থেকে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদ থেকে মুক্ত করে গেছেন।
প্রথম দিনের তুলনায় আজকের পরীক্ষার সমস্যাগুলো অনেকটা সহজ বলেছে পরীক্ষার্থীরা।


পরীক্ষা হলের সামনে আমাদের চার খুদে গণিতবিদ
জ্যামিতি চার নম্বরে থাকায় সেটি খুব সহজে সমাধান করা গেছে। বিকেল নাগাদ আমাদের দলনেতা মাহবুব এসে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে জানলাম, নতুন একটা নিয়ম করার চেষ্টা চলছে, যেটা হলে ১,২,৪ এবং ৫ নং সমস্যা সবসময় জ্যামিতি, বীজগণিত, নম্বরতত্ত্ব এবং কম্বিনেটরিক্স থেকে আসবে। এই চারটা সমস্যা বাছাই হওয়ার পর ৩ ও ৬ নং সমস্যা বাছাই করা হবে। এর ফলে, আমাদের খুদেদের পছন্দের জ্যামিতি থেকে ৩ বা ৬ ছাড়া দুইটি সমস্যা পাওয়া যাবে না। যেমনটি এবার ৩ নম্বর সমস্যা ছিল জ্যামিতির। প্রথানুসারে ৩ এবং ৬ নং সমস্যা হয় সবচেয়ে কঠিন। ড. মাহবুব বললেন আগামীতে ভাল করার জন্য আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন ঘটিয়ে প্রাইমারি ও জুনিযরদের জন্য বেশি করে গণিত ক্যাম্প ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
রাতের বেলায় সমুদ্রের সৌন্দর্য অনেক বেড়ে যায়। সেটা দেখে দেখে রাত কাটিয়ে দেওয়াটা কোন কঠিন ব্যাপার নয়!

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×