somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরুর হাটে গোনাগুনি

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[সংবিধিবদ্ধ সতর্কীকরণ -এটি একটি অংক বিষয়ক পোস্ট]



কোরবানির ঈদ এলেই রুবাইয়ের একটি বিশেষ প্রতীক্ষা শুরু হয়—কোরবানির পশুর হাটে যাওয়া! ওর কাছ থেকে শুনে শুনে বিদুষীরও হাটে যাওয়ার ইচ্ছে তৈরি হয়েছে; যদিও সে জানে, পশুর হাটে মেয়েদের যাওয়ার তেমন রেওয়াজ নেই। ফলে প্রতিবারই ভাইয়ের কাছ থেকে বর্ণনা শুনে আর টেলিভিশনে ছবি দেখে তাকে খুশি থাকতে হয়। সেবার হাটে যাওয়ার আগের দিন আমি শুনি তাদের ভাইবোনের কথোপকথন।
বিদুষী বলল, ‘আচ্ছা ভাইয়া, হাটে মোট কতটি গরু উঠেছে, তা গোনার সবচেয়ে সহজ উপায় কী?’
বোনের প্রশ্ন শুনে হাসতে হাসতে রুবাই বলল, ‘আরে, এটা তো খুবই সহজ। হাটে গিয়ে প্রথমে একজন সব কটি গরুর পা গুনে ফেলবে। তারপর সেটাকে ৪ দিয়ে ভাগ করলেই মোট গরুর সংখ্যা পাওয়া যাবে!’
আমি যে তাদের কাছাকাছি উপস্থিত হয়েছি, সেটা রুবাই খেয়াল করেনি। আমার অট্টহাসি শুনে ছোট্ট বিদুষী বুঝে ফেলেছে, তার ভাই তার সঙ্গে ঠাট্টা করছে! সে ঠোঁট উল্টে ‘তোমাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে’ বলে আমার দিকে প্রশ্নবোধক মুখে তাকাল।


‘গতবার আমরা যে হাটে গিয়েছি, সেখানে গরুগুলো সুশৃঙ্খলভাবে বাঁধা ছিল না। তাই হিসাব করাটা মুশকিল। তবে যদি কোথাও গরুগুলো সারিবদ্ধভাবে থাকে, তা হলে সারির সংখ্যাকে প্রতি সারিতে গরুর সংখ্যা দিয়ে গুণ করলে মোট গরুর সংখ্যা পাওয়া যাবে, যদি প্রতি সারিতে গরুর সংখ্যা সমান হয়।’ আমি ভাইবোনকে বলার চেষ্টা করলাম।
‘সেটা মোটেই হয় না, বাবা,’ রুবাই বলল। ‘প্রতি সারিতে সমানসংখ্যক গরু থাকার প্রশ্নই ওঠে না। কাজেই একটি সারির গরুর সংখ্যা গুনলে কোনো লাভ নেই।’
হুঁ। এটা একটা সমস্যা বটে। আমি জানালাম, এসব ক্ষেত্রে গণিতবিদেরা পরিসংখ্যানের নিয়ম প্রয়োগ করে একটা আন্দাজ করার চেষ্টা করেন। এ জন্য তাঁরা প্রথমে প্রতি সারিতে কয়টা গরু, তার একটা হিসাব করেন। এটা করার জন্য প্রথমে কয়েকটা সারির গরুর সংখ্যা বের করে তার গড় বের করা হয়। ধরা যাক, ৫ অথবা ৭টি সারিতে গরুর সংখ্যা গুনে সেটিকে প্রযোজ্য ৫ বা ৭ দিয়ে ভাগ করে প্রতিটি সারিতে গরুর একটা গড় সংখ্যা পাওয়া যায়। তারপর সেই গড় সংখ্যা ব্যবহার করে মোট গরুর সংখ্যা বের করা যায়।
ওদের বোঝানোর জন্য আমি প্রথম আলোর কোনো একটি খবরে মোট কতটি শব্দ আছে, সেটা বের করতে বললাম। টেবিল থেকে পত্রিকা নিয়ে বিদুষী কী সব হিসাব করে জানাল, ওই নিবন্ধে শব্দসংখ্যা ৮০০-এর মতো। কারণ, ওর গোনা ৯ লাইনে শব্দসংখ্যা ৩৬। তার মানে প্রতি লাইনে গড় শব্দ ৪টি। তা হলে ২০১ লাইনের নিবন্ধে শব্দ হবে কম-বেশি ৮০০। আমাকে এ কথা বলে তারপর সে পুরোটা গুনতে শুরু করল এবং কিছুক্ষণ পরে আমাকে জানাল, ওই নিবন্ধে ৭৯৩টি শব্দ আছে! আমাদের বাবা-মেয়ের এই গোনাগুনির মধ্যে আমি খেয়াল করলাম, রুবাই তার ল্যাপটপ অন করেছে। আমাদের গুনতি শেষে দেখলাম, ও মিটিমিটি হাসে। জানাল, ইন্টারনেট সংস্করণ থেকে নিবন্ধটি কপি করে কম্পিউটারে দেখেছে। ওখানে শব্দ রয়েছে ৭৯২টি!
‘কিন্তু আমার তো গুণ করতে বেশি ভালো লাগে না, বাবা।’ বিদুষী বলল, ‘আমাকে নামতা জানতে হয়।’ আমি জানালাম, কিছু কিছু বুদ্ধি খাটিয়ে অনেক বড় গুণ সহজে করা যায়। যেমন, কোনো সংখ্যাকে ৯৯ দিয়ে গুণ করার সহজ বুদ্ধি হলো, ওই সংখ্যার শেষে দুটো শূন্য যোগ করে যে সংখ্যাটি পাওয়া যায়, তা থেকে ওই সংখ্যাকে একবার বিয়োগ করা। যেমন ৭৯৩-কে ৯৯ দিয়ে গুণ করলে গুণফল হবে = (৭৯৩০০-৭৯৩) = ৭৮৫০৭! এই পদ্ধতিকে বলা হয় চলিত নিয়মে গুণ করা! বিদুষীকে দেখলাম কয়েকটা গুণ করতে।

২৫ দিয়ে গুণ করার একটি সহজ পদ্ধতি আমি জানি। জানাল রুবাই। এটি হলো ভাগ করা পদ্ধতি। আমাদের উৎসুক দৃষ্টি দেখে রুবাই ব্যাখ্যা করল।
যে সংখ্যাকে ২৫ দিয়ে গুণ করতে হবে, সেটিকে ৪ দিয়ে ভাগ করতে হবে। তা শেষে যদি ১ অবশিষ্ট থাকে, তা হলে ভাগফলের শেষে ২৫, ২ অবশিষ্ট থাকলে ৫০ এবং ৩ অবশিষ্ট থাকলে ৭৫ লিখতে হবে। আর অবশিষ্ট না থাকলে ০০ বসালেই উত্তর পাওয়া যাবে।
বিদুষী চট করে কয়েকটা গুণ করে ফেলল। দেখলো সেটা ঠিকই আছে।

বিদুষী বলল, ‘আচ্ছা, এই ৯৯ আর ২৫-এর গুণফলটা ঠিক হচ্ছে কেন? এটা কী একটু ব্যাখ্যা করবে?’
আমি বললাম, ‘সেটা তোমরা দুই ভাইবোন একটু মাথা খাটালেই বের করতে পারবে। আমি খালি বলে রাখি, এই দুটি গুণের পদ্ধতির মধ্যে একটি চমৎকার মিল আছে। দুটোই চলিত নিয়মেই হয়েছে!’
রুবাই ও বিদুষীর সঙ্গে সঙ্গে পড়ুয়ারাও এই গুণ কেন সঠিক, তা বের করতে থাকুক। আমি বরং এই বেলা গরুর হাটে যাই!
সবাইকে ঈদের শুভেচ্ছা।
পাদটীকা: গরুর হাটে ঢোকার মুখে রুবাই আমাকে বলল, পুরো হাটে কোনো সারির ব্যাপার দেখা যাচ্ছে না। যেনতেনভাবে বেচাকেনা হচ্ছে। হাসতে হাসতে ও বলল—
গরুর হাটে গরুর সংখ্যা গুনতে আমায় কহ যে
গরুর হাটে কত্ত গরু যায় না গোনা সহজে!

৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×