শেখ হাসিনার ব্যক্তি ইমেজকে দলীয় পুঁজি করে চলা; পক্ষান্তরে দলীয় নেতাদের ব্যক্তি ইমেজ কিংবা অর্জন যদি শূন্যের ঘরে থাকে, তাহলে এই রাজনীতির "নাট-বোল্ট" তো খোলা থাকবেই !! এ তো বিমানের "নাট-বোল্ট" খোলা নয়; এ যে আওয়ামীলীগের রাজনীতির "নাট-বোল্ট" খোলার দৃশ্য প্রকাশ্যে চলে এলো ! বিমান মন্ত্রীকে দোষ দিয়েই বা কতটুকু পাড় পাওয়া যাবে ? প্রধানমন্ত্রীর চারপাশে যারা আছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যারা কাজ করছে তাঁদের দায় কে নিবে ?? ভূত তো শর্ষে দানার মধ্যেই দেখা যায় !
যে কারণে উন্নয়নের মহাসড়কে দেশ যতই দৌড়াক না কেন এ জন্যই শেখ হাসিনা জনতার সঙ্গে মিশতে পারছে না অর্থাৎ তাঁকে মিশতে দেওয়া হচ্ছে না !
শেখ হাসিনার রাজনৈতিক স্বদিচ্ছা- আদর্শ, দর্শন ব্যক্তি স্বার্থের চাকায় পিষ্ট হয়ে যাচ্ছে ! এভাবে একটি দল যখন দূর্নীতিগ্রস্থ হয়ে পরে তখন দেউলিয়া হয়ে যেতেও সময় লাগে না ! ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি ও তাঁদের পার্টির কথা অনেকেই জানি ! দলের কারণেই কিন্তু এইসব নায়কদের ইতিহাস আজ ট্রাজেডিক ইতিহাস !
আজকে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, তাঁরা কি তাঁর দলটা নিয়ে এতো উদ্বিগ্ন হয়েছেন কখনো ?? তাঁরা কি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নাকি সেদিন কিছু না হওয়াটায় উদ্বিগ্ন ?? ইতিহাস তো অনেক কথা বলছে; আমরা কোনটা ধরে নেবো ??
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




