বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানেরা তো জামাতের লোকঽই ছিলো ! এদের অক্ষয় কীর্তি দেশবাসী দেখেছে এবং মনেও রেখেছে; বিশেষ করে খালেদা জিয়া ! তিনি সেদিন দেশের কর্ণধার ছিলেন ! বেপরোয়া এই বাংলা ভাইদের রুখতে অতঃপর তাঁকে ঽরেপিড একশন ব্যাটেলিয়নঽ ( RAB) গঠন করতে হয়েছিলো ! শেষ রক্ষা হলোনা তাতেও; নিজ দলের সীমাহীন দুর্নীতি, বিরোধী দল এবং সংখ্যালঘুদের উপর অমানুষিক নির্যাতনের পাপ তাঁকে ক্ষমতা থেকে বলা চলে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দেয় ! সেদিন খালেদা জিয়া তো এই জামাতের উস্কানিতেই রাশিয়া-ভারতপন্থী বিরোধী দল আওয়ামীলীগের উপর অবর্ণনীয় নির্যাতন ও নৌকায় ভোট দেওয়ার অপরাধে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায় ! জামাত কৌশলে পাকিস্তান ফর্মুলায় দেশকে পাকিস্তান বেইজ শাসনকেন্দ্র গড়ে তোলে অশিক্ষিত খালেদা জিয়াকে দিয়ে ! খালেদা জিয়া কি সেদিন শিক্ষিত জামাতের শিক্ষিত বুদ্ধি বুঝতে পেরেছিলেন নাকি পারেননি বোঝা মুশকিল !
যা হোক, কথা উঠছিলো RAB নিয়ে ! সময়ের চাহিদায় সেই ২০০৪ সালে যে RAB ফোর্স গঠন হয়েছিলো, সেটা বাংলাদেশীদের জন্য আশীর্বাদ হয়েই এসেছিলো ! যদিও এই বাহিনীর কিছু কর্মীর বিতর্কিত কিছু কাজের জন্য বেশ কিছু মিডিয়া কেন্দ্রিক বুদ্ধিজীবী পুরো বাহিনীকে নিয়ে প্রশ্ন তোলেন সাথে যোগ দেয় আন্তর্জাতিক কিছু মানবাধিকার সংস্থা যাদের এমনিতেই খেয়েদেয়ে কোনো কাজ নেই ! এসকল সংস্থা তো যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও কান্না করতে দেখেছি !
সেই সকল বুদ্ধিজীবদের কাছে জানতে ইচ্ছে করছে- একটা সময় সারাদেশে যে ইন্টারন্যাশনাল স্টান্ডার্ট সন্ত্রাসী, চাঁদাবাজ ছিলো; যারা বিদেশে বসে টেলিফোনে চাঁদাবাজি করতো তাঁদের সমূলে উৎপাটন করছে কারা, RAB বাহিনী নাকি ওই সকল ধান্দাবাজ বুদ্ধিজীবীরা ?? এই যে সারাদেশে আইএস, আলকায়দার সাইনবোর্ড ব্যবহার করে জামাত-শিবিরের ক্যাডার বাহিনী যে সন্ত্রাসী তান্ডবলীলা মাঝে মধ্যে চালাচ্ছে, RAB ফোর্স না থাকলে কোন বাহিনী, কোন বুদ্ধিজীবিরা, কোন দাদা সংস্থা এদেরকে দমন করতে পারতো ???? উল্টো তখন দু-পয়সা রোজগারের দায় মিডিয়ার চেয়ার, ক্যামেরা লাইট দখল করে সরকারের নামেই 'দেশ গেলো' 'দেশে কোনো আইন বিচার নাই' 'জনগনের জান-মালের নিরাপত্তা নাই' ইত্যাদি কত কি শিরোনামে পুঁথি-গীত গাঁইতেন, তা কি দেশের সাধারণ মানুষের অজানা !!
অতএব, সাধু সাবধান ! দেশের সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিন ! দাগী অপরাধীদের ক্রসফায়ারকে আপনারা 'বিচার বহির্ভুত হত্যাকান্ড' ট্যাগ দিয়ে ফালতু প্যাঁচাল বন্ধ করুন ! সাধারণ মানুষ আপনাদের চেয়ে কোনো অংশেই কম বোঝেনা এইটুকু জেনে রাখুন ম্যান......!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



