somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুলে যেতে পারে ছোট দলগুলোর অনেকের ভাগ্য

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনো দুই বছর ! তবুও এরই মধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে !! আমাদের রাজনীতিবিদরাও এখন পুরোদমে সার্চ কমিটি নিয়ে ব্যস্ত, সংলাপ কাঁদা ছোঁড়াছুঁড়ি এখনো পুরো শুরু হয়নি; তবে অচিরেই হয়তো শুরু হবে বা দেখতে পাবো ! পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই এই কাঁদা ছোঁড়াছুঁড়ি ঐতিহ্য রয়েছে ! সাধারণ পাব্লিকেরা এসব কাঁদা ছোঁড়াছুঁড়ি দেখে দারুন মজা পায় ! অথচ দেশের এলিট ক্লাস নীতিবান- বুদ্ধিমান লোকেদের মঞ্চ নাকি এটা !
যা হোক যে কথা বলতে চাচ্ছিলাম, বর্তমানে সার্চ কমিটি গঠন প্রক্রিয়ার পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলোই ঘর ঘোচাতে ব্যস্ত হয়ে পড়েছে; -সমর্থকদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ এখন দেখা না গেলেও আগামী বছরের শেষের দিকে হয়তো দেখা যাবে ! দেখা যাবে লম্ফ-ঝঁম্ফ, ডিগবাজী আরও কত কি ! যেহেতু "রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই" !
এসব দুঃশ্চিন্তা নিয়ে টেনশন আমার কোনো সময়ই ছিল না ! তবে আপাতঃ দৃষ্টিতে মনে হচ্ছে এসব লম্ফ-ঝঁম্ফ, ডিগবাজীর রাজনীতিতে বিএনপি সবচেয়ে চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ! আর বিএনপি কয়েকটি দলে পরিণত হলে সেক্ষেত্রে গতবারের মত সংবিধান রক্ষার নির্বাচন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না ! খুলে যেতে পারে ছোট দলগুলোর অনেকের ভাগ্য ! এখন যেমন বিরোধী দলগুলোর জন্য ৫০ টি চেয়ার বরাদ্দ আগামী ২০১৯ সালের নির্বাচনে সেটা ১০০ করা হলেও আওয়ামীলীগের ক্ষতি হবে বলে মনে হয় না ! সেক্ষেত্রে আমরা আরও একবার 'ঐক্যমতের সরকার' দেখলেও দেখতে পারি ! আওয়ামীলীগ গত আট/নয় বছরে জাতীয় পার্টিকে দল সাজানো গোছানোর অনেক সুযোগ দিয়েছিলো কিন্তু এরশাদ সাহেব নাম সর্বস্ব দলের নেতাদের মতো মিডিয়া নির্ভর হয়ে পড়াতে সুযোগটি কাজে লাগাতে না পাড়াতে সমর্থকদের আস্থা হারিয়ে ফেলেছেন পুরোপুরি !
অপরদিকে বিএনপি যদি জামাতে ইসলামের সাথে জোট ছিন্ন বা চুক্তি ভঙ্গ করতে পারতেন তাহলে চিত্রনাট্য অন্যরকম হতেও পারতো !

ইদানিং বিশ্বে নির্বাচনোত্তর সহিংসতা একটি অন্যতম রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে ! আমরা ইন্ডিয়াতেও দেখেছি, আমেরিকাতেও দেখতেছি; বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা দেখেছি !
গণতন্ত্র এবং সহিংসতা যেন এখন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে ! আর যদি সকল দল মিলে ঐক্যমতের সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করতো তাহলে বিরোধী দলের উপর হামলা-মামলার নির্যাতন, সহিংসতা থেকে মানুষ রেহাই পেতো !
বাংলাদেশে নির্বাচন হইতে এখনো দুই বছর বাকি ! তাইতো বাংলাদেশে সৃষ্টিশীল এই অনন্য ধারাটি অব্যাহত থাকুক কেননা, জোট সরকার দেখেছি, বিরোধী দলীয় জোট দেখেছি, আবার নিরংকুশ সংখ্যা গরিষ্ঠ সরকার সবই দেখলাম ! তবে বাংলাদেশে পার্লামেন্টারী বিরোধী দল সর্বকালেই অকৃতকার্য দল ছিলো ! সুতরাং ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনে আমার ধারণা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য শান্তির নুতন ধারা বয়ে আনবে বলে আমার বিশ্বাস !
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×