somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসুখও একটা খোদা প্রদত্ত নেয়ামত অথবা রহমত !

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কোটি কোটি টাকার ধন-সম্পদের মালিক হয়েও শারীরিক ও মানসিক চিন্তা অসুস্থতায় দিনের পর দিন ভুগছি ! কিন্তু কেন ? আসলে মানব জীবনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও অসুস্থ থাকাটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় !

সুস্থ জীবন সৃষ্টিকর্তা প্রদত্ত তথা ভালো কোনো কর্মের ফল হিসেবেই জ্ঞান করি ! তদ্রুপ অসুস্থতা বা অসুস্থ জীবন (শারীরিক/মানসিক) এটাও সৃষ্টিকর্তা প্রদত্ত তথা জীবনের খারাপ কোনো কর্মের ফল !
অনুরূপ মানব জীবনের সকল প্রকার সুখ-দুঃখ, বিপদ-আপদ, বালা-মুসিবত এসব মানুষের নিজ হাতের কামাই বা কর্ম ফল !
কর্মফল মানুষ ইহকাল-পরকাল উভয় কালেই ভোগ করে থাকেন ! এখানে নিয়তি বা ভাগ্য নামের কথাটি যোগ করা যেতে পারে অর্থাৎ, ভাগ্য দুই ভাবে তৈরী হয়, প্রথমতঃ মাতৃগর্ভ থেকেই যেটাকে চিরন্তন বা লিখিত বা অকাট্য ভাগ্য বলা হয়, দ্বিতীয়তঃ সাময়িক বা কাট্য বা অলিখিত ভাগ্য (ভালো/মন্দ) যা আমরা ইহকালীন কিছু কর্মের মাধ্যমে অর্জন করে থাকি !
একটা মানুষের চিরন্তন ভাগ্যলিপিতে হায়াৎ-মুওয়াত এর মতোই জগতে সে সুখী হবে না অসুখী হবে এবং এর প্রকারভেদ ও তদানুযায়ী কর্মপথ নিদৃষ্ট করা থাকে বলে বিশ্বাস করি !

যাহোক আসল কথায় ফিরি, আমাদের পরম স্রষ্টা এবং যমদূত বা আজরাঈল (আঃ) উভয়ই নির্দোষ থাকার তাগিদেই প্রত্যেকটা জীবের মৃত্যুর একেকটা কারণ বা উসীলার মাধ্যমে সম্পন্ন করে থাকেন !
মহান আল্লাহপাক ও তাঁর মহা সম্রাজ্য নীতির উপর আমাদের পুরোপুরি ঈমান থাকলে আমরা সুখে আত্মহারা কিংবা দুঃখ-কষ্টে, রোগে-শোকে, বিপদে-আপদে, বালা-মুসিবতে মূর্ষা যেতাম না কিংবা অপরকে (উসীলাকে) দোষারোপ করার মত মূর্খতা প্রকাশ করতাম না !
একজন ডাক্তার আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে একজন রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে কি করতে পারে, যদি আল্লাহ না চায় ?? অতঃপর রোগীটা মারা গেলে আমরা উল্টো অনেকসময় ডাক্তারকেই দোষারোপ করি ! এক্ষেত্রে ডাক্তার যদি কোনো ভুল করেও থাকে, সেটা কি খোদা প্রদত্ত ভুল নয় ? চিকিৎসা করেও রোগী সুস্থ/ভালো হচ্ছে না, এটা কি দোষ আর দোষটা কাকে দিবেন তাহলে, ডাক্তারকে না রোগীকে না রোগীর স্বজনদেরকে ??
মোদ্দকথা, সুখের মত অসুখও একটা খোদা প্রদত্ত নেয়ামত অথবা রহমত ! কেননা সুখ-দুঃখ, কষ্ট, বিপদে-আপদে মানুষকে পতিত করে আল্লাহ্পাক মানুষকে কর্মফল ভোগের পাশাপাশি পরীক্ষাও করেন এমনকি শিক্ষাও দিয়ে থাকেন ! পরীক্ষাটা হলো ধৈর্য্য এবং কৃতজ্ঞতা প্রকাশের ! আর শিক্ষাটা হলো সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা !
সর্বাবস্থায় আল্লাহর ইচ্ছা অনিচ্ছার পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করার নামই হচ্ছে 'তাকওয়া' বা পরহেজগারিতা অর্থাৎ খোদা ভীতি ! যতক্ষণ পর্যন্ত মানুষ তাকওয়ার উপর না দাঁড়াবে ততক্ষনে তাঁর নামাজ-রোজা, হজ যাকাত কোনো ইবাদত কবুল হবে না অর্থাৎ তাকওয়া বিহীন যেকোনো ইবাদত কর্মই 'লোক দেখানো' এবাদতের শামিল !

সুতরাং চাপাটি, আত্মঘাতী বোমার ব্যবহারের নাম 'ইসলামিক জিহাদ' নয়; 'তাকওয়ার' পথ অবলম্বনের নামই 'ইসলামিক জিহাদ' আর যিনি 'তাকওয়ার' পথ অবলম্বন করে তাকেই মুসলমান বলে !

আসুন আগে মুসলমান হই !
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×