somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি জয়নাল, একলা পারবো না। আপনারা একট এগিয়ে আসুন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছূ সময় বসলে এক ব্যক্তির মুখে জাতীয় সমস্যা সমাধানের আহবান শোনা যায়, আহবান শেষে তিনি বলেন, আমি জয়নাল একলা পারবো না।আপনারা একটু এগিয়ে আসুন।জয়নেলের দাবি টা যৌক্তিক এবং তার উপস্থাপনা ও খারাপ না তবে কৌশলটা সকলে সমর্থন করে না। জয়নাল এর দাবি হচ্ছে এ দেশ থেকে শিক্ষা বাণিজ্য দূর করা , তথা কোচিং ব্যবসা বন্ধ করা। তার দাবি যৌক্তিক হলেও আমাদের সকলের মানষিকতা যৌক্তিকভাবে পরিবর্তন হয়নি।তাই তো জয়নালের ডাকে কেই সাড়া দেয়নি বরং অনেক তথাকথিত শিক্ষিত সমাজ তার উদ্যোগ বা আহবান কে পাগলামি বলে উড়িয়ে দিচ্ছে। আমাদের গো বেচারা সরকার ও কয়েক বার উদ্যোগ নিয়েছে কোচিং ব্যবসা বন্ধ করতে। শিক্ষামন্ত্রী অনেক সভা সেমিনারে কোচিং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শিক্ষা বাণিজ্যিকরণের বিরুদ্ধে তথা কোচিং ব্যবসা বন্ধ করতে সংসদে আইন ও পাশ করা হয়েছে তথাপি শিক্ষা ক্ষেত্রে এর সুফল দেখা যায়নি।শিক্ষা বাণিজ্যের খপ্পরে পড়ে শিক্ষা বঞ্চিত হচ্ছে গরীব , মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীরা আর অসহায়ত্বের দীর্ঘস্বাশ ছাড়ছে জয়নালের মতো সচেতন মানুষেরা। এর মূলে রয়েছে গন সচেতনতার অভাব। আমরা যদি সবাই জেগে না উঠি তবে সমস্যা আরো প্রকট আকার ধারন করবে। আমি জয়নালের আহবানের অনেক আগে থেকেই কোচিং ব্যবসার ঘোর বিরোধী। আমি নিজে কখনও কোচিং করিনি এবং কাউকে কোচিং করতে উৎসাহিত করিনি।কোচিং বিরোধীতার কারনে অনেকেই আমার সাথে বিতর্কে জড়িয়েছেন , আমি অনেকের বিরাগ ভাজন হয়েছি। তাই আমি জয়নালের আহবানে আলোড়িত হই। আমি মাঝে মাঝেই জয়নাল কে ঢাবি ক্যাম্পাসে দেখতে পাই , তিনি বলেন, "বঙ্গবন্ধু তার সোনার বাংলায়, শিক্ষাকে বাণিজ্যকরন করতে চাননি,তিনি আজ নেই আর শিক্ষাকে পণ্যে রূপান্তর করা হয়েছে, কোচিং ব্যবসার নামে ছাত্র-ছাত্রীর মেধাকে ধংস করা হচ্ছে।গরীব ছাত্র-ছাত্রীরা লেখা-পড়া থেকে বঞ্চিত হচ্ছে। আসুন আমরা কোচিংকে বয়কট করি, আমাদের ছেলে-মেয়েদের কোচিং এ না পাঠিয়ে কোচিং ব্যবসা বন্ধ করতে এগিয়ে আসি। আমি জয়নাল একলা পারবো না, আপনা সবাই এগিয়ে আসুন।আপনারা যার যার এমপি এর মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বুঝিয়ে কোচিং ব্যবসা বন্ধ করি।" এত সুন্দর আহবান এ কেই যখন সাড়া না দেয় তখন আমাকে খুব পীড়া দেয়। আরো খারাপ লাগে যখন দেখি আমাদের সমাজের তথাকথিত উচ্চ শিক্ষিতরা এই আহবান এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়।গত কাল এই ব্যপারটা নিয়ে আরো বেশি খারাপ লাগল যখন দেখলাম জাতির বিবেক বলে খ্যাত সুশীল সমাজের প্রতিনিধিরা ও জয়নালের এই আহবানে সাড়া দিল না।গতকাল টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন এর ব্যানারে একটি প্রকাশনা উৎসব উপলক্ষে সমাজের কিছু গুরুত্বপূর্ণ্ ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, অজায় রায়, বিমল বিশ্বাস প্রমূখ। জয়নাল তার প্রচারনার ধারাবাহিকতায় উপরোক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিকট সুন্দর ভাবে , আদবের সাথে জনগুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা কোচিং ব্যবসা বন্ধের জন্য পূর্বের মত অনুরোধ করেন । কিন্তু তারাঁও জয়নালের আবেদনের প্রতি কোন গুরুত্ব দেখালো না। কিন্তু আমরা যদি এভাবে এগিয়ে না আসি তবে জয়নাল একলা পারবে কি জাতীয় এই সমস্যা সমাধান করতে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×