ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের আমন্ত্রণে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে হাজার হাজার সাধারন জনগণ শাহবাগ স্কয়ারে আজ একত্রিত হয়েছে। এই স্বতস্ফুর্ত আন্দোলনের সাথে একত্বতা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর মধ্যে উদিচী শিল্পী গোষ্ঠী, ঋষিজ শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রি, জাতীয় বাম মোর্চা, একতা ছাত্র সংঘ, প্রজন্ম একাত্তর,একতা যুব ফোরাম, স্বেচ্ছাসেবকলীগ, ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বোয়াব) আরো বিভিন্ন নাম না জানা সংগঠন সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে একাত্বরের যুদ্ধপরাধী ও মানবতা বিরোধীদের ফাঁসির দাবীতে সোচ্চার রয়েছে। এর মাঝে কিছু সুবিধাবাদীরা ভিড় করছে। আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এত লোকের ভিড়ে মূল আন্দোলন কারীরা যেন জায়গা পাচ্ছে না।গতকাল শাহবাগ পাবলিক লাইব্রেরীর সামনে অন লাইন এক্টিভিস্টদের এক সমাবেশে যখন বক্তৃতা করছিলেন যুব সমাজের প্রতিনিধি তরুন সাংবাদিক ফারুক ওয়াছিফ তখন মাইক্রোফোন কেড়ে নেয় এক সুবিধা বাদী। অখ্যাত এই ভুইফোঁড় সংগঠন এর মাইক্রোফোন এতক্ষন অব্যবহৃত ছিল । যখন এই মাইক্রোফোনের সহযোগীতায় তরুন সমাজকে আন্দোলিত করা শুরু হলো তেল নেই অযুহাতে জেনারেটর বন্ধ করে মাক্রোফোন কেড়ে নিল। শত বুঝানের চেষ্টা করলাম আপনার ও আমাদের উদ্দেশ্য এক তবে কেন এই চলমান সভা থেকে মাইক্রোফোন নিয়ে নেবেন । আমি তাকে বোঝাতে সক্ষম হলাম না। এ ধরনের আরো অনেক সুযোগ সন্ধানী আছে যারা এই সুন্দর সুসংগঠিত জাতীয় আন্দোলনে বিশৃংখলা তৈরি বা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে । তাই আমাদের যেমন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে সোচ্চার থাকতে হবে তেমনি সাবধান থাকতে হবে ভুইঁফোড় সুবিধাবাদী সংগঠন থেকে।
সুবিধাবদীদের ঠাই নাই, যুদ্ধাপরাধীদের ফাসিঁ চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।