somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন জাতের বারমাসি তরমুজ চাষে সফল মাধবপুরের বদু মিয়া

২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোপীনাথপুর গ্রামের কৃষক বদু মিয়া এলাকার একজন আদর্শ চাষি হয়ে ওঠেছেন। তার খামারে এখন বার মাসী তরমুজ উৎপাদিত হচ্ছে। হলদে রঙের এ তরমুজ খেতে সুস্বাদু। দেখতেও সুন্দর।
জানা যায়, চায়না হতে আমদানি করা নতুন জাতের ফল এটি। রাজধানী ঢাকার অভিজাত হোটেলগুলোতে এ জাতীয় তরমুজের প্রচুর চাহিদা। বার মাস এ জাতের তরমুজ বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন কৃষক বদু মিয়া। বদু মিয়ার দেখাদেখি অনেকেই এখন এ জাতীয় তরমুজ চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। অল্প সময়ে ফলন ও মূল্য ভাল পাওয়ায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা বদু মিয়ার খামার দেখতে আসছেন। বদু মিয়া তরমুজ চাষাবাদের বাস্তব অভিজ্ঞতা দেখতে অনেক কৃষক এখন তার কাছে পরামর্শ চাইতে আসেন।

বদু মিয়া জানান, বিদেশি হলুদ জাতের তরমুজের বীজ চীন ও ভারত থেকে বীজ আমদানি করে জমিতে চাষ করেন। এখানকার মাটি ও আবহাওয়া এ জাতীয় তরমুজ চাষের উপযোগী। এরপরই তার চিন্তায় আসে বাণিজ্যিক ভিত্তিতে হলুদ তরমুজ চাষ করার। এ বছর তিনি ৩ বিঘা জমিতে তরমুজের চাষাবাদ করেছেন। তানীয়া মনিয়া, ব্ল্যাকবেরী, সামমাম এই তিন জাতের তরমুজে বদু মিয়ার ক্ষেত এখন ভরে গেছে। জমি চাষাবাদ করতে বীজ সার পরিচর্যাসহ প্রতি বিঘায় তার খরচ পড়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তার ক্ষেতে ফলানো তরমুজ রাজধানীতে সরবরাহ করা হয়। মৌসুম ভেদে প্রতি কেজি তরমুজ ১শ’ থেকে দেড়শ’ টাকা করে বিক্রি হচ্ছে। বদু মিয়ার তরমুজের সফলতা দেখে মাধবপুরের অনেক কৃষক লাভজনক বারমাসী তরমুজ চাষ করতে এগিয়ে এসেছেন। এখন মাধবপুরে প্রায় ১৫/২০জন কৃষক বদু মিয়ার তরমুজ চাষাবাদ দেখে তরমুজ চাষাবাদ করে সফলতার মুখ দেখছেন।

স্থানীয় কৃষকরা জানান, উঁচু এলাকায় প্রায় অধিকাংশ সময় জমি পতিত পড়ে থাকত। কৃষক বদু মিয়ার নতুন জাতের তরমুজ ও অন্যান্য সবজির চাষবাদের সংবাদ কৃষি বিভাগের নজরে এলে ওই এলাকায় বিএডিসি’র উদ্যোগে শুকনো মৌসুমে সেচের জন্য সরকারিভাবে গভীর নলকূপ ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এখন খরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের কৃষকরা গভীর নলকূপ থেকে সেচ সুবিধা পাচ্ছেন। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল হক জানান, কৃষক বদু মিয়ার নতুন জাতের হলুদ তরমুজ উৎপাদনে কৃষিতে নতুন দিগন্তের সূচনা করেছে। তার হাত ধরে এখন কৃষকরা এ জাতের তরমুজ ও অন্যান্য ফসল করতে আগ্রহী হয়ে ওঠেছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে বদু মিয়াকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×