অচেনা সত্য
কহিলেন গুরু। আকাশ পাতাল ফু্ড়ে,
কোথা তুই খুঁজিস তারে?
আপনার মনে তুই দেখরে ডুবে,
পাবি রে তার দেখা ।
সে বসিয়া হাসে একা,
তোর মনেরও মাঝখানে।
স্মরিয়া গুরুর আদেশ, করিলাম প্রবেশ
অচেনা এই আপনার মনে।
কহিলাম আমি। তুমি তো অন্তর্যামী।
কিছু আর নাহি অজানা।
তবে হেথা দাও দেখা,
আজি হেরিব তোমারে হে অচেনা।
হঠাৎ ধ্বনিত হইলো বাণী,
চেয়ে দেখ ওরে,এই আমি।
করিল অট্টহাস্য,প্রকম্পিত ধরণী।
শুনিয়া দৈববাণী,হেরিলাম আমি আপনার পানে,
ডুবিলাম মনোমাঝে,দেখিলাম চেয়ে,
রে অচেনা তুমি তো নাহি কোনোখানে।
ক্রুদ্ধস্বরে উঠিল বজ্রবাণী আপনা হৃদয় হতে,
ওরে মূর্খ যে অচেনা সে তো ছলনা,
সবচেয়ে সত্য যে,সে তো তুই বটে।
বুঝিলাম,সত্য সে তো সত্য নয়,
যাহা আছে সে তো অ-বিনিশ্চয়।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



