somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল শুধরিয়ে খালেদার শ্রদ্ধা জ্ঞাপন , শোক বইয়ে ভুল না অবহেলা !

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোক বইয়ে ভুল না অবহেলা !

সদ্য প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বঙ্গভবনে যান শ্রদ্ধা জানাতে। শোক বইয়ের সামনে রাখা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবির দিকে তাকিয়ে ছিলেন কিছুক্ষণ। এ সময় তিনি খেয়াল করেন রেওয়াজ মোতাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবিতে কোন কালো ব্যাজ নেই।
বিরোধী দলীয় নেত্রী বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তৎক্ষণাত রাষ্ট্রপতির সামরিক সচিবকে ডেকে একটি কালোব্যাজ লাগিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন। পরে বঙ্গভবনে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে রাষ্ট্রপতির সন্তানদের ডেকে সমদেনা জানান ও তাদেও খোঁজ খবর নেন বিরোধীদলীয় নেত্রী। এ সমসয় তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি অসুস্থ হওয়ার পর থেকে খালেদা জিয়া ব্যাক্তিগতভাবে রাষ্ট্রপতির অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতির শারীরক অবস্থার কথা সরকারীভাবে দেশ ও জাতিকে এবং সাংবিধানিক পদে থাকা দায়িত্বশীলদের কাউকে না জানানোর জন্য সরকারের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি। সর্বশেষ শোকবইতে কালোব্যাজ না থাকাটা তাকে ব্যাথিত করে বলে জানান তার সঙ্গে থাকা বিএনপির কেন্দ্রীয় এক নেতা। এটা সরকারের পক্ষ থেকে উদাসীনতা নাকি অবহেলা তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
উল্লেখ্য রাষ্ট্রপতির প্রতি শোকর্বাতায় খালেদা জিয়া উল্লেখ করেছিলেন, দায়িত্বরত অবস্থায় রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া, রাষ্ট্রপতির চিকিৎসার তদারকির জন্য বিদেশে কোনো দায়িত্বশীল মন্ত্রীকে না পাঠানো, তাঁর অবস্থা সম্পর্কে নিয়মিত বুলেটিন প্রচারের মাধ্যমে জাতিকে অবহিত না করা এবং বিরোধীদলীয় নেত্রী হিসাবে সাংবিধানিক পদে থাকা সত্বেও সরকারের তরফ থেকে রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ আমাকে না জানানোর ঘটনায় আমি যুগপৎভাবে দুঃখিত ও মর্মাহত।
View this link
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×