somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিজু চৌধুরী
সহজ সরল সোজা সাদা ভাষায় জীবনের কথা লিখতে পছন্দ করি। কাদা মাটিতে বেড়ে ওঠা একজন নিতান্তই সাধারন মানুষ। মনের কথাগুলি বরাবরই মুখে এসে বের হতে চায় না, কলমে আসতে চায়।

ছোট্ট পৃথিবী

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি বিয়ের পরে প্রথম মেয়ের বাসায় আসে। এখনও সংসার শুরু হয়নি। বিয়ের দুই সপ্তাহ হল মাত্র। দুই দিনের ছুটি যেন দুই মিনিটেই শেষ হয়ে যায়। প্রচন্ড কষ্ট মনে নিয়ে বিদায়বেলা দুজনেই মুখে হাসি ধরে রাখে। মেয়েটি ছেলেটিকে বোকার মত বলে -
- ডানে সামনে গেলেই মোড়ে রিক্সা পাবে। সোজা রাস্তায় বাস স্ট্যান্ড। হুড তুলে দিও।
- আচ্ছা।
- দাড়াও, নতুন শহর। কোথায় ভয় পেয়ে ভুল করে ফেলবে। তোমাকে মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
এই বলেই মেয়েটি ছেলেটির সাথে হাঁটতে শুরু করে। মেয়েটির খেয়াল নেই যে, সে খালি পায়ে হাঁটছে।
রাস্তার মোড়ে রিক্সা নিতে গিয়ে ছেলেটি দেখে, মেয়েটির মুখ ভয়ে সাদা হয়ে গেছে। বুঝতে পেরে ছেলেটি বলে -
- তোমাকে রিক্সায় নামিয়ে দিয়ে যাই?
- তারচেয়ে হেঁটেই চল।
মেয়েটিকে আবার বাসায় রেখে হাঁটতে হাঁটতে ছেলেটি মোড়ে চলে যায় রিক্সা নিতে।
ছেলেটির চলে যাওয়া মেয়েটি দেখতে দেখতে একসময় ঝাপসা দেখতে শুরু করে। আজ মাত্র চারদিন হল, ছেলেটির সাথে তার দেখা হবার পরে একসাথে থাকা। কোন আসমান থেকে এত ভালবাসা নিয়ে এলো ছেলেটি? মেয়েটি রাতে শুয়ে শুয়ে ভাবে -
- ও কি বাস স্ট্যান্ডে যেতে পেরেছে ঠিকমত? বাস কি ছেড়েছে? ওর সিটের পাশের জানালাটার কাঁচ আবার ভাঙ্গা নেই তো? একবার ঢাকা যেতে তো আমার পাশের জানালার কাঁচটা ভাঙ্গা ছিল। আহারে, ছেলেটাকে ফ্রিজের এক বোতল পানি দিব ভেবেছিলাম, ভুলেই গিয়েছি।
এই সামান্য সাধারন কথাগুলি ভেবে মেয়েটি কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। তার কান্না আরও বেড়ে যায়, যখন ভাবে -
- ওকে যে বলা হল না, রাস্তা ঘাটে অপরিচিত কেউ কিছু দিলে যেন না খায়। মোবাইলটি হাতে নিয়ে কল দেয়। রিং হচ্ছে। ধরছে না কেন? বুক ধরফর করে ওঠে। রিংয়ের শব্দ ধীরে ধীরে বাড়ছে কেন? ফোনটা ধরছে না কেন? মাগো! হটাৎই শোনে তার দরজার বাইরে মোবাইল বাজছে। জীবনে না দৌড়ানো মেয়েটি পাকা এ্যাথলেটদেরও হার মানিয়ে দেবার মত এক লাফে বিছানা থেকে নেমে এক মুহুর্তেই দরজা খুলে দেখে ছেলেটি দাড়িয়ে। ছেলেটি বলে -
- বাস ছেড়ে দিয়েছে, লেট হওয়াতে ধরতে পারিনি।
- কালকে অফিস যেতে না পারলে সমস্যা হবে না? প্রাইভেট চাকরি! তারমধ্যে বেশীদিন তো হয়নি।
- একটু সমস্যা হতেও পারে। কালকে বসকে ফোন করে বুঝিয়ে বলব।
- আহা! আমার জন্যই তোমার দেরীটা হল। এই বলে মেয়েটির এতটাই মন খারাপ হয় যে, মেয়েটি কাঁদতে শুরু করে। ছেলেটি বলে -
- কেঁদে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে।
দুজন মানুষ, ভারাক্রান্ত মনে ঘরে প্রবেশ করে। ছেলেটি মন খারাপ করেই ফ্রেশ হতে যায়। মেয়েটি কাঁদতে কাঁদতেই উনুনে পানি চড়ায়। মানুষটির যে কি একটা বাজে অভ্যাস? শোবার আগে চা খাবে।

দুজন ব্যাথিত মনের মানুষের মনেই আজ ভর করেছে পৃথিবীর স্বর্গীয় সব সুখ, সব আনন্দ। যে আনন্দে পৃথিবী ঘুরে, যে আনন্দে দিন রাত্রি হয়। এইসব ছোট্ট ও খুবই সাধারন ঘটনা গুলি আমাদের সবার জীবনেই ঘটে।
- "এই ছোট্ট ঘটনাগুলির জন্যই মানুষ পৃথিবীতে বাঁচতে চায়। বিশ্বাস না করলেও, পূনর্জন্ম কামনা করে।"

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×