somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিজু চৌধুরী
সহজ সরল সোজা সাদা ভাষায় জীবনের কথা লিখতে পছন্দ করি। কাদা মাটিতে বেড়ে ওঠা একজন নিতান্তই সাধারন মানুষ। মনের কথাগুলি বরাবরই মুখে এসে বের হতে চায় না, কলমে আসতে চায়।

ফাসি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বলেছিলাম -
বাসেত সাহেব একজন অসৎ শিক্ষক। স্কুলে ভালভাবে না পড়িয়ে প্রাইভেট আর কোচিংয়ে পড়ায়।
সমস্ত শিক্ষক সমাজ -
প্রতিবাদে ফেটে পড়ল। বলা হল - বাদশাহ আলমগীর যখন তার পুত্রকে শিক্ষকের পা ধুঁয়ে দিতে বলেন, তখন আমি কি করে অসৎ বলি? আন্দোলন হল, স্কুল বন্ধ রাখলেন।
- আমি বলতে পারলাম না যে, আমি ভুল জায়গায় সত্য বলেছি।
বাসেত সাহেব আমার গ্রামের একজন অসৎ শিক্ষক।
- আমার ফাসির রায় হল।

আমি বলেছিলাম -
শাহেদ সাহেব একজন ঘুষখোর ইঞ্জিনিয়ার।
সমস্ত ইঞ্জিনিয়ার সমাজ -
ক্ষোভে ফেটে পড়ল। দেশের উন্নয়ন, রাস্তা ঘাট, পানি বিদ্যুৎ সরবরাহ সহ সভ্যতার উন্নয়নে যারা কাজ করে, তাদের এত বড় অপমান? হরতাল ডাকলেন। দেশে বিদ্যুৎ বন্ধ রাখলেন।
- আমি বলতে পারলাম না যে, আমি ভুল জায়গায় সত্য বলেছি।
- আমার ফাসির রায় হল।

আমি বলেছিলাম -
জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার।
সমস্ত ডাক্তার সমাজ -
আগুন হয়ে উঠলেন। দিন রাত চব্বিশ ঘন্টা যারা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেয়, তাদের লোভী বলা? এবার মারাত্নক আন্দোলন হল।
- আমি এবারও বলতে পারলাম না যে, আমি ভুল জায়গায় সত্য বলেছি।
- আমার আবার ফাসির রায় হল।

আমি বলেছিলাম -
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা
দেশ মাতারই মুক্তিকামী দেশের সে যে আশা
আপনারা চাষাকে বড় সাধক বলবেন, কিন্তু চাষার ছেলে বলে গালি দিবেন সবাই। কবিরা ভন্ড।
সমস্ত কবি সমাজ -
কেঁদে কেটে অস্থির। শিক্ষক বাদে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই বললেন - চাষার ছেলেকে চাষার ছেলেই তো বলব - ঐ ব্যাটা, তুই একটা অসৎ, তুই একটা ঘুষখোর, তুই একটা লোভী, তুই একটা ভন্ড, এক কথায় তুই ব্যাটা একটা চাষার ছেলে।
শিক্ষক বললেন - আমি তো কথায় কথায় ছাত্রদের চাষার ছেলে বলে গালি দেই। কিন্তু, প্রশ্নপত্রে আমি তো কখনই চাষার ছেলে লিখি নাই। আমার কোন দায় নেই।
কবি সমাজ বললেন - আমরা কখনই চাষার ছেলে বলি না। আমাদের ভন্ড বলেছে, এই বলে কান্না শুরু করলেন।
- আমি বলতে পারলাম না যে, আমি এবারও ভুল জায়গায় সত্য বলেছি।
- আমার চতুর্থবারের মত ফাসির রায় হল।

আজ আমার ফাসি।
বললেন, শেষ কিছু বলার থাকলে বলতে -
- আপনারা একবারও আমার নাম বা পেশা জিজ্ঞেস করলেন না। কারণ, আমার আসলেই পেশা নাই। আপনাদের একটা বছর একটা পরীক্ষার প্রশ্নে অসৎ, ঘুষখোর, লোভী, ভন্ড বললে অবশ্যই ভুল হয়, যদিও আপনাদের মধ্যে অনেকে তাই। তাহলে ভুলটা কোথায়? ঐ যে বলেছিলাম -
আমি বলতে পারলাম না যে, আমি ভুল জায়গায় সত্য বলেছি। এটিই ভুল। প্রশ্নপত্রে বলাটা ঠিক হয় নাই।
আপনারা বাস্তবে অনেকেই এই দোষে দুষ্ট, এটি স্বীকার করতে রাজী। কিন্তু প্রশ্নপত্রে আপনারা সহ্য করতে পারেন না, ক্ষোভে ফেটে পরেন।
অথচ, প্রশ্নপত্র নয়, যুগে যুগে আমাদের চৌদ্দ পুরুষকে বইয়ের ভেতরে স্থায়ী ঠিকানা দিয়েছেন, পরিচয় দিয়েছেন -
- গনি মিঞা একজন দরিদ্র কৃষক।
- জীবনভর এই পেশাটারে আপনারা দরিদ্র মানুষের পেশা বানাইলেন, একদিনও তো আন্দোলন করে নাই আমার বাপ দাদারা। আপনারা সিল মেরে দরিদ্র বানিয়ে রেখেছেন আমাদের চৌদ্দ পুরুষকে -
- আমার নাম গনি মিঞা, পিতা - গনি মিঞা, তার পিতা, পিতার পিতা, আমার সন্তান - সবার নামই গনি মিঞা।
- আপনারা জীবনভর দাদা, বাপ, আমার সন্তানরে পর্য্যন্ত চাষার ছেলে বলে গালি দিলেন। আমরা কিচ্ছু বলি নাই।
- আমরা কিছুই করি না। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, আপনার খাবারের থালের ঐ সাদা ভাতগুলো ফলাই। আইজ আমার ফাসিতে আমার ছেলে আন্দোলন করবে না। কালকে ভোরবেলা ক্ষেতে নামবে। চোখের জল আর সেচের জলে তৈরী করবে সাদা ভাত। আমরা থাকব গরীব, চাষার ছেলে, মান সম্মানহীন। আপনাদের পেশা নিয়ে কিছুই বলা যাবে না কোথাও। আপনাদের মান সম্মান আছে। আমরা বড় সাধক, জীবনভর গনি মিঞা দরিদ্র কৃষক আর চাষার ছেলে। কিছু বলার নাই। এরচেয়ে ফাসিই ভাল।

চারিদিকে নিঃস্তব্ধতা। পিনপতন নীরবতা। কেউ একজন ফিসফিস করে বলে -
- তাড়াতাড়ি ঝুলায় দে চাষার পোলারে। বড্ড ঝামেলা করতেছে।
আমি শুনি জীবনের শেষ শব্দ ...ক্যাচ.. ক্যাচ..
পায়ের নীচে মাটি নেই।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×