somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, একটু ভিন্নভাবে চিন্তা করি!!!!!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ব্লগসাইটগুলো ও ফেসবুকে একটি খবর পড়ে একটু অবাক হলাম। জানলাম বাংলাদেশি হ্যাকাররা প্রায় ২০,০০০ ভারতীয় সাইট হ্যাক করেছে। আর এর উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, এটি বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের হত্যা, টিপাইমুখ বাঁধ, ট্রানজিটসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ।
কিন্তু এখানে যে বিষয়টি খুবই লক্ষণীয় তা হল, আমরা আসলে যা করছি তা হল, কুকুর আমাকে কামড় দিয়েছে বলে আমিও কুকুরকে কামড় দিচ্ছি। এর মাধ্যমে আমরা ইতিবাচক কিছু অর্জন করব বলে আমি মনে করি না। এর প্রধান কারণগুলো হল-- আমরা যেমন ভারতীয় সাইট হ্যাক করছি তেমনি তারাও আমাদের সাইট হ্যাক করছে ( যদিও সংখ্যায় কম)। এখানে লক্ষণীয় বিষয় এই, আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ সাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা এতটাই নাজুক যে তা যেকোন সময় ভারতীয় হ্যাকারদ্বারা আক্রান্ত হতে পারে। আর যদি তেমনটা হয় তাহলে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে চিন্তা করুন। তাছাড়া আমরা যেসকল ভারতীয় সাইট হ্যাক করেছি, সেগুলো ভারতের জাতীয় পর্যায়ে কী ধরনের প্রভাব ফেলেছে বা ভবিষ্যতে ফেলবে তাও লক্ষ্য করার বিষয়।
এখন প্রশ্ন হল তাহলে আমরা প্রতিবাদ কী ভাবে করবো??
প্রচলিত তথ্য অনুসারে আমরা ভারতীয় টিভি চ্যানেল দেখার জন্য প্রতি বছর ভারতকে আমরা ২০০০ কোটি টাকা পরিশোধ করি। আমরা কি পারি না, ভারতীয় সকল অন্যায়ের প্রতিবাদে এই ভাতীয় চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার বন্ধ করার আন্দোলন গড়ে তুলতে?? প্রয়োজনে মিটিং, মিছিল, মানব বন্ধন. হরতাল, অনশনের মত কর্মসূচী দিতে কি আমরা পারি না? আমরা কি পারি না, ভারতীয় শিল্পীদের অংশগ্রহনে যে সমস্ত অনুষ্ঠান ( শাহরুখ/ সালমান নাইট, BPL/ IPL) আমাদের দেশে হয় , তা বর্জন করতে???
আগে আমাদের নিজেদের শিক্ষা নিতে হবে। তারপর আমরা অন্যদের শিক্ষা দিতে পারব।
যারা ২০,০০০ সাইট হ্যাক করায় বাহবা দিচ্ছেন তাদের আসল যুক্তি এখনো আমার কাছে পরিষ্কার না। কিন্তু এতটুকু বুঝতে পারি, মন্দকে মন্দ দিয়ে বদলানো যায় না। তাই আসুন আগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগে আমরা জাতীয় ঐক্যমত গড়ে তুলি। বিশ্বের বিবেকবান মানুষের সামনে আমাদের শান্তিতে বেঁচে থাকার অধিকারের কথা তুলে ধরি। হ্যাকিংএর মত কাজ না করে, আমাদের মেধাকে ভাল কাজে লাগায়। যা হয়ত সমস্যা সমাধানের সত্যিকারের পথ বাতলে দেবে। আমরা বাংলাদেশের মানুষ মানুষ অন্যায় কখনো সহ্য করিনি করবো না। মাথায় সে বিখ্যাত গান বেজে যাচ্ছে--- "মাগো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি"।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×