somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোন মহাজন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব মিস্ করছি ঢোল, হারমনিয়াম আর জিপসীর সুরে-তালে প্রতিধ্বনিত হওয়া মমতাজ উদ্দীন ভবনের নিচতলাকে… সুমনের দোকানের চা আর কাজলা অথবা বিনোদিনী বাজারকে…
মন্নুজানের রুমে রুমে আড্ডা আর প্রতি মাসে নষ্ট হওয়া চুলাটিকেও… শামীম ভাইয়ের দোকান কিংবা টুকিটাকি… মনে হচ্ছে যেন আমারই বাসা থেকে এত দিন এত দূরে বসে আছি।

একদা এই মাসে উচ্চারিত হয়েছিল-
"ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়/ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়"…

আর এখন মনে হয় বলার সময় এসে গেছে-
"ওরা আমার শিক্ষা জীবন নিয়ে খেলতে চায়/ওরা কথায় কথায় গণতন্ত্রের নামে মানুষ পুইড়া যায়"

হ্যাঁ, আমি স্বার্থপরের মত শুধু নিজের দিকটাই বললাম। কিন্তু না! ওরা শুধু আমার কিংবা আমার মত লক্ষ শিক্ষার্থীদের নিয়েই নয় বরং পুরো দেশের সাধারণ মানুষের সরলতা আর অসহায়ত্ব নিয়ে ছিনিমিনি খেলছে।

শূন্য ব্যান্ডের একটা গান মনে পড়ে গেল-

"আমার চোখে তুমি দেখো
আমি তো দেখিনা
আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলোনা
আমার হাতে তুমি ভাঙ্গো গড়েছিলাম যা
আমার কথায় তুমি বলো,
ক্যামনে হলো তা?

আমার বিচার তুমি করো
তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?

শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন!!

তোমার খেলা দেখি বলে
দেখবো কি আজীবন?
আমার খেলা শুরু হলে
রুখবে না কেউ তখন
অনেক হলো বাদর নাচন
এবার একটু শান্ত হও
কিসের আমার ভালো-মন্দ
আমাকেই বুঝতে দাও!

আমার বিচার তুমি করো
তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?

শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!"

হ্যাঁ মহাজন! তোমার খেলা এভাবে চলতে থাকলে এই "আমি" থেকে "আমরা" হবার সেই দিন খুব বেশি দূরে রইবে না…
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×