
তুমি বললে বন্ধুত্ব জীবনে নতুন মাত্রা
আমি বলি এটা নয় নবযাত্রা।
অপরাধী মন কিছুই করে না গোপন
সবই প্রকাশ করে মস্তিষ্কের কাছে।
বন্ধু তুমি যেভাবে আমাকে নিয়ে ভাবো
বুঝি ও মনেও ছোট্ট একটা দুর্বলতা আছে
সেখানে প্রকাশের ভাষা নেই
পাবারও জোরালো ভাষা নেই।
আমি জানি তোমাতে আমাতে
শরীরী কোনো টান নেই
যা তুমি আমার দৃষ্টিতে
উঁকি মেরে খুঁজেছিলে।
বুঝেই নিয়েছ এ মনের প্রকৃত অবস্থা
বন্ধু দু’জনার একাকিত্বের মধ্যবর্তী
সময়টুকু আমরা ভাগ করছি।
এ ভাগই যৌক্তিক
এও একটা পর্যায়ে থেমে যাবে
যখন তোমার হবে পাত্রযোগ আর আমার পাত্রী
তখনই আবেগের সব হবে বিয়োগ।
তার আগের সময়টুকু
আসনা আমরা সাবধানে পার করি।
কথা দিলাম পাবে না কোন আবেদন
তুমিও যেনো করে বসনা
ভুল কোনো নিবেদন।
শেষটা হলো কভু পারবো না করতে
নিজেকে তোমার প্রতি সমর্পণ।
তুমি মোর বন্ধুই রবে আজীবন।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





