
ঘুমোতে যাওয়ার আগে
পরদিনের পরিকল্পনা ঠিকই হয়
কালের সোনালি খাতায়
নিজের নামটি যেন লেখা রয়
সেভাবেই অনেক গুছিয়ে করেছি রুটিন
ভাবনার উৎকর্ষে সুন্দরতম সাজিয়ে।
পরদিন সকালে চোখ খুলতে খুলতেই
আগের সে ভাবনাগুলো শিকেতে তুলি!
এভাবেই কেটে যায় দিনক্ষণ
যে স্বপ্নের ঘুড়ির লাটাইটা নিজ হাতে
সেটাই বেখেয়ালিতে ওড়াই বিপথে
এভাবেই আর হয় না নিজেকে গড়া
বড় বড় ভাবনায় ডুবে ডুবে
আত্মমগ্ন থেকেও হয়নি নিজেরই প্রেমে পড়া।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


