somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

প্রথম প্রেমের স্মৃতি আজও ভুলিনি…

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেয়েটির নাম ছিল আশা। শ্যাম বরণ ছিল। দেখতেও ছিল মিষ্টি। একসাথে কত লুকোচুরি, গোল্লাছুট, দাঁড়িবান্ধা খেলেছি…কোনো এক ছুটিতে সে আমাদের এক প্রতিবেশী তার আত্মীয়ের বাসায় বেরাতে এসেছিল…

তখন কেবল প্রেমোপলব্ধি জাগ্রত হয়েছে…অল্প বয়স কিনা! আমরা সমবয়সীই ছিলাম যদিও সে আমার থেকে দুই ক্লাস এগিয়ে ছিল…

সে প্রাইমারিতে ওয়ান থেকে শুরু করে আর আমি কেজিতে নার্সারি ক, খ প্রভৃতি পেরিয়ে ওয়ানে উঠি! অবশ্য তার সাথে পরিণয়ের সময় সে বোধকরি ক্লাস ফাইভেই পড়তো!!

তখনকার দিনগুলোতে টিভির সংখ্যা কম ছিল…সেই সঙ্গে এক লাইনে কারেন্ট থাকলে অন্য লাইনে থাকতো না…

আমরা একসঙ্গে এক বালিশে হেলান দিয়ে ‘আলিফ লায়লা’ দেখতাম…অন্যরকম একটা রোমান্টিক অনুভূতি হতো!!!

আশেপাশের মাসি-পিসিরা মুচকি মুচকি হাসতো…আমারও লজ্জাবোধ ও শিহরণ জাগতো…মনে হতো আমার হাতেও যদি সিন্দাবাদের সোলেমানি তরবারিটা থাকতো তবে কি কেরামতিই না দেখাতাম…

যাহোক ছুটি শেষে আশারা চলে গেল…মন খারাপ হলেও ভবিষ্যতের বিষয়টা মাথায় এলো…আশা ঠিকই একদিন আমার বউ হবে…

প্রাথমিকের গণ্ডি পেরিয়ে হাইস্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই একদিন শুনলাম আশার বিয়ে হয়ে গেছে…শুনে কষ্ট পেলাম গলাটা বোধকরি শুকিয়ে যায়- তখন দুই গ্লাস পানি খেয়েছিলাম…

সেইসময় থেকেই- ‘আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই- গানটি আমাকে বিষণ্ন করতো!!!

তারপর থেকে প্রেমে বিশ্বাসটা মরে গেছে…দুঃখবোধটাও কেটে গেছে কে এলো কে গেলো আর কে আসবে এসব আর আমাকে দুঃখ দেয় না।

তবে প্রথম সে প্রেমের স্মৃতি আজও ভুলিনি...এটা সত্য…এইতো বিংশ শতাব্দীর ঘটনা একবিংশ শতাব্দীতেই ভুলে যাব…আশাকেতো আর দেখলাম না তবে সে এতদিনে নাতি-নাতনির মুখ দেখেছে নিশ্চয়ই…

বিবর্ণ বিকেলে, মুগ্ধ সকালে কিংবা রাতের ঘোরতর অন্ধকারে তার কথা মনে পড়ে...কিন্তু চেহারাটাও এখন আর ইয়াদ নেই!!!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×