হলুদ খামে আর ঢুকবেনা অশ্রুসিক্ত চিঠি
ভালোবাসার পুরোনো সব উপকরনই এখন সৃতি
ল্যান্ডফোনের পাশে এখন আর হয়না ঘুরোঘুরি
ল্যান্ডফোনে রিং হলেও এখন আর হয়না শুরু দোড়াদোড়ি
চিঠিতে লেখা প্রতিটি অক্ষরই ছিল যেন প্রেমিকার চুম্বন...
যান্ত্রিকতার এই সময়ে পুরোনো সেই ভালোবাসা হয়ে গেল লুন্ঠন...
গলির মুখে চিপায় চাপায় হয়না এখন উঁকিঝুঁকি মারা...
রাতভর ফোনালাপে এখন দুই প্রান্তে থেকেও একসাথে দেখা হয় চাঁদ তারা...
সময়ের পর সময় কেউ করেনা কারো জন্য অপেক্ষা..
জ্যামের ফাঁকে শহরজুড়ে শুধু মিথ্যা আর মিথ্যা...
তবুও কি বলব আমরা হারিয়ে গেছে ভালোবাসা...?
হাজার মিথ্যের মধ্যেও দেখি আমরা বেঁচে থাকার আশা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




