somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুলে দিতে পারে চীনের সেই গোপন দরজা

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লক্ষাধিক পর্যটক চীনের গোপন শহর দেখতে গেলে তাদের জন্য কখনই খোলা হয় নাই শহরের দরজা। এমনকি শহরের ভেতরে অবস্থিত বিশাল প্রাসাদের মাঝে গোপন বাগানেও কাউকে প্রবেশ পযন্ত করতে দেওয়া হয় নাই। বহির্দেশীয় পর্যটক দূরের কথা চীনা কোনো সাধারণ মানুষকেও প্রবেশ করতে দেওয়া হয় না সে বাগানে। আঠারো শতকের শুরুর দিকে সেই প্রাসাদ সংলগ্ন গোপন বাগানটি তৈরি করা হয়েছিল।গোপন শহরের প্রাসাদে বসবাসরত সর্বশেষ সম্রাটকে এক সফল অভ্যুত্থানের মাধ্যমে হঠিয়ে দিয়ে পিপলস রিপাবলিক অব চীনের সূচনা হয়েছিল।রাজনৈতিক এবং সাংস্কৃতিক এক আন্দোলনের মধ্য দিয়ে সেই নতুন যুগের সূচনা হয়েছিল চীনের রাজনীতিতে। সেই থেকেই বলতে গেলে সেই প্রাসাদটির দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিপ্লব পরবর্তী চীনে সেই প্রাসাদ এবং গোপন বাগানটি অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের ঐকান্তিক চেষ্টায় শেষমেশ ওই প্রাসাদ এবং বাগানটি ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়। ধারণা করা হচ্ছে প্রায় একশ বছর বন্ধ থাকার পর গোপন বাগানের দরজা এই প্রথমবারের মতো খুলে দিতে পারেন চীনা সরকার।

১৫ শতকের চীনে এই প্রাসাদটিই ছিল মূলত সব ক্ষমতার কেন্দ্রস্থল। মিং সাম্রাজ্যের আমল থেকে এই প্রাসাদটিকে সম্রাটের বাসস্থান হিসেবে নির্ধারণ করা হয় এবং ১৯১২ সাল পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় ছিল। এতদিন পর কেন তবে প্রাসাদ এবং বাগান খুলে দেওয়া হচ্ছে এর সুষ্ঠু উত্তর পাওয়া যায়নি। তবে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় এক সূত্রে জানিয়েছেন যে চীন সরকার তাদের দেশের এক প্রাচীন দর্শনীয় স্থান যেনতেনভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারে না। তাই এতদিন অপেক্ষা করা হয়েছে এর সংস্কারের জন্য। এখানে উল্লেখ করা দরকার যে বিশ্ব স্থাপত্য শিল্পের ইতিহাসে চীনের এই প্রসাদটি একটি বিস্ময়। তৎকালীন সময়ে কোনো প্রযুক্তি খাটিয়ে এতবড় প্রাসাদ নির্মাণ করা হয়েছিল তা আজও বিস্ময় জাগায় মানুষের মনে।প্রাসাদটির সংস্কারের অধিকাংশ কাজই শেষ হয়ে যায় মূলত ২০০৮ সালে। দেশটির একটি বিশেষ দল এই সংস্কারের কাজ করে যাচ্ছেন আজ অনেকগুলো বছর ধরে। ধারণা করা হচ্ছে চীনা সংস্কৃতি মন্ত্রণালয় প্রাসাদটিকে সাবেক রূপে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন।

ঐতিহ্যগতভাবে যে সব উপাদানগুলো আজ সহজে পাওয়া যায় না সেগুলোও জড়ো করার চেষ্টা চালানো হচ্ছে। কারণ বিপ্লব পরবর্তী সময়ে অবহেলা আর নতুন সাংস্কৃতির বিপ্লবের কারণে রাজা বাদশাদের অধিকৃত সম্পদের অধিকাংশই জনরোষে ধ্বংস হয়ে যায় নয়তো অবহেলায় ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। তাই আশা করা হচ্ছে আগামী ২০২০ সালে বিশ্বের সবার জন্য খুলে দেয়া হবে সেই গোপন ফুলের বাগান। আর তখনই কেবল জানা যাবে এত বছর ধরে ওই বাগানে কোনো রহস্য লুকিয়ে আছে আমাদের জন্য।

তথ্যসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×