আমি হাটছি আর হাটছি
বহুদূর অজানা এক পথ ধরে পথ চলছি ।
হঠাৎ সামনে দেখি লাল সবুজ রঙের গায়ে দিয়ে এক শাড়ি
খোলা আকাশের নিচে দাড়িয়ে আছেন এক নারী ।।
কপালে তার সোনালী রঙের এক টিপ করছে ঝলঝল
এ বুঝি মা তোর লক্ষ লক্ষ ছেলের রক্ত দিয়ে বিজয় কেনার ফল ।
বাঁধলো বাসা মাগো দেখে তোকে বাঁচার নতুন এক স্বপ্ন এ বুকে
সবাই যেন থাকে মাগো হারানোর দুঃখ ভুলে বিজয়ের সুখে ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



