মুশরি আমার ছিড়া
ধরছে আমারে মশায় ঘিরা
কি আর করিবো ভাই ?
কোন উপায় দেখি নাই
বসে বসে তাই
মনের দুঃখে শুধু মশার কামড় খাই ।
মশার জ্বালায় খরচ করতে করতে টাকা
হয়ে গেছে পকেট আমার ফাকা ।
যখন শুনি ভাই মশার গান
মনে হয় এই বুঝি ও আসছে নিতে আমার প্রাণ ।
পারি না কাজ করিতে
পারি না শান্তিতে একটু খাইতে
যখন তখন আসে মশা
কানের সামনে গান গাইতে গাইতে ।
আহা! মশায় এত করছে জ্বালাতন
এখন কোথায় করি পালাতন ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



