
তুমি জানো সে তোমায় ভালোবাসে,
কিন্তু কতটুকু?
তার পরিমান পরিমাপ জানো না,
ব্যাপকতা জানো না,
জানো না তার গতি, প্রকৃতি।
শুধু জানো সে এক মানবীর মত,
রমণীয় নারীসুলভ কমণীয়তায়;
নিবেদনে নিবেদিতা হয়ে; হৃদয়ার্ঘ্য আরতি
করে উজাড়-
কামনা মেলে ধরা কোনও এক - লীলাবতী।
অথচ তুমি জানতেও পারোনি;
জন্ম থেকে অদ্যাবধি
দেহে রক্ত-কণিকারা যত জন্মেছে,
সৃষ্টি হয়েছে যত সহস্র নিযুত কোটি-
মেদ পেশীর সম্ভার,
যত শিরা-উপশিরা স্নায়ু আছে এ দেহের
কানায় কোনায়, পরতে পরতে
তারা সবাই-
একযোগে, তোমাকেই চায়!
তোমার স্পর্শ না পেলে
এ মানবীর স্পর্শানুভূতি বৃথা,
স্নায়ুরা স্নায়বিক বৈকল্যে ফসিল,
রক্ত-কণিকারা বৃথা তাদের রক্ত-নাচনে;
প্রলয়-প্লাবণে; পূজো-কলায়।
না, অন্য আর কাওকে নয়,
সে শুধু তোমাকেই চায়!
তোমাকেই সে বেশি ভালবাসে
তুমি-ই তার প্রত্যাশায়।
তুমি-ই গন্তব্য তার
তুমি-ই ভালোবাসায়।
প্রেমের নিবেদন আজীবন; আমৃত্যু
তোমাতেই।
তোমাকেই ভালোবেসে শুধু
তুমি-ই তার চাওয়ায়!
তুমিই তার প্রেম, আর তাই
তোমাকে পাওয়া-ই
তার সকল পূর্নতা- চাওয়ায় পাওয়ায়।
তোমাকেই ভালোবাসা; শুধু তোমাকে।
তোমাকেই চায়!
শুধুই তোমাকে ...শুধু তোমাকেই চায়...
- সঞ্চারিণী
তুমি জানো সে তোমায় ভালোবাসে,
কিন্তু কতটুকু?
তার পরিমান পরিমাপ জানো না,
ব্যাপকতা জানো না,
জানো না তার গতি, প্রকৃতি।
শুধু জানো সে এক মানবীর মত,
রমণীয় নারীসুলভ কমণীয়তায়;
নিবেদনে নিবেদিতা হয়ে; হৃদয়ার্ঘ্য আরতি
করে উজাড়-
কামনা মেলে ধরা কোনও এক - লীলাবতী।
অথচ তুমি জানতেও পারোনি;
জন্ম থেকে অদ্যাবধি
দেহে রক্ত-কণিকারা যত জন্মেছে,
সৃষ্টি হয়েছে যত সহস্র নিযুত কোটি-
মেদ পেশীর সম্ভার,
যত শিরা-উপশিরা স্নায়ু আছে এ দেহের
কানায় কোনায়, পরতে পরতে
তারা সবাই-
একযোগে, তোমাকেই চায়!
তোমার স্পর্শ না পেলে
এ মানবীর স্পর্শানুভূতি বৃথা,
স্নায়ুরা স্নায়বিক বৈকল্যে ফসিল,
রক্ত-কণিকারা বৃথা তাদের রক্ত-নাচনে;
প্রলয়-প্লাবণে; পূজো-কলায়।
না, অন্য আর কাওকে নয়,
সে শুধু তোমাকেই চায়!
তোমাকেই সে বেশি ভালবাসে
তুমি-ই তার প্রত্যাশায়।
তুমি-ই গন্তব্য তার
তুমি-ই ভালোবাসায়।
প্রেমের নিবেদন আজীবন; আমৃত্যু
তোমাতেই।
তোমাকেই ভালোবেসে শুধু
তুমি-ই তার চাওয়ায়!
তুমিই তার প্রেম, আর তাই
তোমাকে পাওয়া-ই
তার সকল পূর্নতা- চাওয়ায় পাওয়ায়।
তোমাকেই ভালোবাসা; শুধু তোমাকে।
তোমাকেই চায়!
শুধুই তোমাকে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

