
নীল খাতার পাতা জুড়ে
তারার অক্ষরে লিখা
আকাংখার চিঠি!
মেঘের কালি ছুঁয়ে, ভাসপালক
মন; লিখে যাচ্ছেঁ তার-
অমর সনদ।
উজ্জ্বল নক্ষত্রে গাঁথা
অমলিন বাণী তাতে
রেখে যাচ্ছে প্রমাণ;
প্রেমারাধনার।
মহাকাল শেষে বিলুপ্ত যেদিন পৃথ্বী,
কথারা যেদিন হারাবে তাদের ভাষা,
নক্ষত্র-পত্র সেদিনও হেসে মিটি-মিটি,
আকাশ দেয়ালে শব্দ-ইটের বাঁধুনি
বলে যাবে সব অ-প্রকাশ, না বলা কথকতা।
যদি কখনো মনে হয়; জানবার হয় সাধ,
পড়ে নিও- সেই নক্ষত্র-পত্রটি; খুলে ভাঁজ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




