
করোটির ছাতা খুলে
এক খন্ড মোম গলে,
তোমার গরম চায়ে;
সর হয়ে কে ভাসে?
ঘ্রাণ- অরণ্য ঘুরে, চলে গিয়ে
------------------ দূর;-----
ফিরে ফিরে কেন সে আসে?
ষোল গুটি খেলার মতন; আড়াআড়ি-
কানাকড়ি সহ; কেন সে ভাসে?
এমনি ভাসান; ডোবা জলের অনুকূল !?!
তুমি দেবে সেই লোভে
লোভী যে সে নয়;
এতদিনে বুঝে গেছ তা সুনিশ্চয়?
কাঁদিয়ে কী সুখ মেলে ?
কেন নিজে কেঁদে তবে হও আলু-থালু?
আলাপী গোলাপেরা বুঝি স্মৃতিময়;
নীল পদ্ম এখন?
সিথাণে চেয়ে থাকে - কার চোখ?
ক্লান্ত শ্রান্ত দেহটি বিছানায়- এলানো যখন,
হাতের অঙ্গুলীর আলতো ছোঁয়া-
------------------- নিজ অধরে অর্পণ;
চুম্বন, ঠিক যেন রমণীয় চুম্বণের মতন!
উষ্ণতা,শীতলতা বোধ, বেঁচে আছে; কী নেই!
সেই শৃঙ্গারে, জেগেছিলে যেমন!
কার স্পর্শ, অবিকল নকল করে, ডান - বাম হাত তোমার;
নিজেকে করছে পরখ ?
দু'বাহুতে জাপ্টে ধরে নিজ দেহ,
তোমার মন জুড়ে কাছে টেনে নেয় তাকে,
সাষ্টাঙ্গে জড়িয়ে।
এ এক এমন- অদৃশ্য ছায়া;
মায়ার বাঁধনে যার- মূর্ত কায়া!
কাছে আসা সে যেন- খেয়ালী অপ্সরী!
গায়ের সোনালী যার ত্বকের লাবণী!
অমন আহ্লাদী সুর, কথার ভঙ্গীমা
তোমার ব্যস্ততা যত শত,
কিছুতেই তাকে ভুলিয়ে দিতে পারছে না!
কিছুতেই না!
সে যেন গানে গত বাধা সেই সুর,
যার স্থায়ী অন্তরা; গানের শেষেও রেখে যায় রেশ,
কোন কিছুতেই তা’কে ভুলা যায় না।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




