
আয়নার সামনে দাঁড়িয়ে
উদাস. . .
শুন্য চরাচর, বিস্তৃত দিগন্তে
প্রতিভাস,
সূর্যটা নেই আজ নিজের সীমান্তে।
যাচ্ছে . . .
একটানা পা’য় হেঁটে যাচ্ছে কেউ
চোখের ভিতরে,
মনের ভুলে, বে-খেয়ালে হারিয়েছে
সে যেখানে।
বুলেট বিদ্ধ, স্তব্ধ স্মৃতি-কোষ।
ঝাঝরা দেহ, ছিটকানো মগজ।
তানপুরায় চলছে আঙুল . . .
রাগ মালকোশ।
সাধণার ধুন, সুর অনুগামী-
এক নারী,
পরনে সবুজ সিলেটি
মণিপুরী শাড়ি।
পদচ্ছাপ দেখায় যা’কে
নতুন চলার পথ,
প্রতিটি রক্ত-কণিকা তার; এঁকে যায়-
এক একটি সূর্য-টিপ।
============================
~^*^~সঞ্চারিণী~^*^~
রচনা কালঃ ২৪শে ডিসেম্বর, ২০১৫ ইং
============================
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



