
খেতের আইল পথে, রেখে গেছে পদ-চিহ্ন ।
ঝোপের আড়ালে বুনো পিঁপড়েদের সারি; শুনেছে
তার দীর্ঘ রোদন, নিঃশ্বাস পতন। স্বচ্ছ কাজল
এঁকে দিয়ে গেছে চোখে; নোনা অশ্রু-জল।
শিশিরি টলো-মল, দাঁড়ানো কে, ধান পাতার উপর?
কার গাঢ় নিঃশ্বাস, পিঠের উপর বুলোয় আদর?
পেছনে দাঁড়ানো কি সে-ই?
নাহ; সে নেই !
চলে গেছে ...
মধ্য রাতের নির্জনতা ভেঙে, মিশে গেছে দূর; অশ্বারোহীদের ভীড়ে।
আড়মোড়া ভাঙ্গা সকাল; পেরিয়েছে কত- না রোদ্দুর!
আসে-নি ফিরে।
সকাল বুঝি বা ফিরে আসে না কখনো-
অপরাহ্নের কাছে,
বিস্তৃত দিগন্ত! কাঁটা তারের সীমান্তে বাধা।
এপাড়ে উত্তাল ঢেউ; আছড়ে ভাঙ্গছে পাড়-
জানিয়ে মিনতি,
"আর একটিবার কি তুমি
ফিরে আসতে পারো না?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

