বিশ্ব সমৃদ্ধির তালিকায় ভারত পিছিয়ে গেল !

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্ব সমৃদ্ধির সূচকে ভারত গতবারের চেয়ে এবার ১০ স্থান নিচে নেমে ৮৮-তে অবস্থান করছে। দুর্বল স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা এবং সেই সঙ্গে দুর্বল ব্যবসায়িক অবকাঠামোর কারণে ভারতের অবস্থান এবার নিচে নেমে গেছে।
লন্ডন-ভিত্তিক লেগাটাম ইনস্টিটিউট এই সূচক তৈরি করে। গত বছর ভারতের অবস্থান ছিল ৭৮-এ। ১১০টি দেশের মধ্যে চীনের অবস্থান এবার ৫৮-তে। শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় ফিনল্যান্ড, চতুর্থ অস্ট্রেলিয়া ও ৫ম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সূচক তৈরিতে ১১০টি দেশে ৮৯টি বিষয়ের ওপর তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। সূচকগুলো ৮টি উপবিভাগে ভাগ করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা একথা জানায়।
গ্যালাপ ওয়ার্ল্ড পোল-২০০৯ এবং জাতিসংঘের উন্নয়ন রিপোর্টসহ বিভিন্ন সূত্রের তথ্য-উপাত্ত অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নাগরিকদের জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।
শিক্ষা ক্ষেত্রে সূচকে ভারতের অবস্থান ৮৯তম এবং স্বাস্থ্যে ৯৫তম, ব্যবসায়িক অবকাঠামো ও সুযোগ-সুবিধায় ৯৩তম এবং সামাজিক পুঁজিতে ১০৫তম স্থানে রয়েছে। সমৃদ্ধ সূচকে বলা হয়, ‘ভারতের স্বাস্থ্যসেবা খুবই দুর্বল, সামগ্রিক রোগ ও অপুষ্টি রোধে ব্যর্থতা, ব্যবসায়িক অবকাঠামো দুর্বল, শিক্ষা ব্যবস্থা খুবই অনুন্নত, সামাজিক পুঁজি চরম নিম্নস্তরে অবস্থান করছে।' তবে দু'টি বিষয়ে ভারত এগিয়ে আছে। একটি হলো অর্থনীতি, অপরটি শাসন ব্যবস্থায় ৪১তম স্থানে অবস্থান করছে। সার্বিক বিশ্ব র্যাংকিংয়ে চীন ভারতের চেয়ে ৩০ স্থান উপরে অবস্থান করছে। অর্থনীতিতে চীনের অবস্থান ২৪তম। সেখানে ভারত রয়েছে ৪৪তম স্থানে। সামাজিক পুঁজি সূচকে চীন ২৭তম।
র্যাংকিংয়ে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে জিম্বাবুয়ে (১১০), পাকিস্তান (১০৯), মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (১০৮) ইথিওপিয়া (১০৭) ও নাইজেরিয়া (১০৬)। সমৃদ্ধি সূচক বিশ্বের বিভিন্ন দেশ ও নাগরিকদের সম্পদ, সুখ ও সম্ভাবনার এক ব্যাপকভিত্তিক ধারণা দেয়। (বাসস )
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
আর্কাইভ থেকে: তান্নুদের বাড়ি-১

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কি সত্যি প্রত্যাবর্তন করবেন?

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর... ...বাকিটুকু পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।