মধ্যবিত্ত প্রজাতি নিশ্চিহ্ন হওয়ার পথে।
০১ লা জুলাই, ২০১১ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা মধ্যবিত্তরা আমাদের সীমিত আয়ে জীবনধারনের ন্যুনতম প্রয়োজনগুলোও মিটাতে পারছি না।দ্রব্যমূল্যর কথা নাই বললাম...বানিজ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন,ব্যবসায়ীরা সুবোধ বালকের মতো প্রধানমন্ত্রীর কথা অনুসারে আর দ্রব্যমুল্যের দাম অন্যায়ভাবে বাড়াবে না।তাই সরকার কোন মূল্যে বেধে দেবে না।হায় সেলুকাস এসব কথাও আমাদের বিশ্বাস করতে হয়।এজন্য আমাদের বাজারে গেলে নাভিশ্বাস উঠে।এছাড়া সা¤প্রতিক তেল ও সিনজির মূল্য বাড়ার পর যানবাহন ভাড়া তার দ্বিগুন হারে বেড়ে গিয়েছে।এসবের উপর সরকারের কোন নিয়ন্ত্রনই নাই।যোগাযোগমন্ত্রী যেন পরিবহন ব্যবসায়ীদের পোষা দালাল।এদের মতা এত বেশী পুলিশও এদের কিছু করে না,টাকা খেয়ে বসে থাকে।শহর এলাকার বাস,সিএনজি টেক্সী,রিকশা ওয়ালারা যে যার মতো আমাদের জিম্মি করে রেখেছে।আর বাড়ীওয়ালারা !!!!পৃথিবীর কোথাও এমন নেই।এরা কোন ন্যায়নীতি,আইনকানুনের ধার ধারে না।ইচ্ছামতো যখন খুশি ভাড়া বাড়ানোতে এদের জুড়ি নাই।বাড়ী ভাড়াতে আমাদের আয়ের অনেকাংশ চলে যায়।এরপর আছে ডাক্তারদের দৌরাত্ম--------বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা কথা তো আর বলারই দরকার নাই।সবাই টাকার জন্য ওৎ পেতে বসে আছে।
সব মিলিয়ে আমরা মধ্যবিত্ত প্রজাতি নিশ্চিহ্ন হওয়ার পথে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন