তোমাকে ভালোবেসে হ্দয়ের অতি কাছে পেতে চেয়েছি আমি,
আলো ভেবে আলেয়ার পিছনে দৌড়েছি করেছি কত পাগলামী।
তুমিতো ছিলে এক রং এর পুতুল,ভেবেছি আমি যত সবই ছিল ভুল,
সে ভুলের মাসুল দিতাম কত জানে অন্তরজামী। ঐ
তোমার ফিরিয়ে দেওয়া ভালোবাসা নিয়ে, করেছি সংসার আছি মহা সুখে,
কি আছে তোমার কাছে যা নাই তার কাছে,
বরং অনেক ক্ষেত্রে আছে বেশী তোমার চেয়ে দামী। ঐ
এমন কি ক্ষতি করছি তোমার মনেতো পড়েনা, একটু খোলে বলতো তুমি আমাকে কেন সইতে পার না,করেছ অপমান দিয়েছ অপবাদ এতটুকু বুঝতে চা্ওনী তুমি। ঐ
আমিতো ভুলে গেছি তোমার কথা, তোমাকে নিয়ে নাই মাথা ব্যাথা,
তবু কেন তুমি মোর পিছু লেগেছো,যেখানে সেখানে শুধু কর বদনামী।ঐ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


