somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড় ঘেরা ভুটান-1

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাহাড় ঘেরা অপূর্ব সুন্দর দেশ ভুটান। প্রকৃতিদেবী এখানে এতই অকৃপন আর উদার যে, ভুটানের সবকিছুই আপনার মনে ছবির মতো সাজানো । গরমে প্রবল বৃষ্টিপাত এবং শীতে প্রচন্ড ঠান্ডা বাতাসের প্রকোপ থেকে বাচঁতে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যাওয়াই সবচেয় ভাল । আগেই বলেছি, পুরো ভুটান দেশটাই ছবির মতো সাজানো। আধুনিকতার যেনতেন ছড়াছড়ি নেই এখানে বরং সবুজ পাহাড়, অাঁকাবাঁকা সাজানো পথ, মাথার উপরে নীল আকাশ আর পেঁজা তুলার মতো এলোমেলো মেঘের ছড়াছড়ি। ভুটানের বাড়িঘর, দোকানপাট সবই কাঠের । অপূর্ব তার নক্শা। ভুটানের রাজধানী থিম্পু। পাহাড়ী শহর। পাহাড়ের কোলঘেঁষে বয়ে চলছে হু নদী। নদীর ওপারেই হিমালয়ের সুউচ্চ শুভ্রতা । থিম্পুর রাজবাড়ি দেখার মতো সুন্দর ,হাপনা, কিন্তু উপায় নেই ভেতরে যাওয়ার। বাইরে থেকেই দেখতে হবে। প্রচুর দুর্গও আছে থিমপুতে।স্থানীয় ভাষায় বলে গুম্ফা। এর মধ্যে রাজ জিগমি দোয়াজি ওয়াংচুকের স্নরনে নির্মিত গুল্ফাটি খুবই সুন্দর। দেওয়ালে কারুকাজ এবং গম্বুজের বাহারি নকশা প্রাচীন ঐতিহ্যের কথা মনে করিয়ে। যেতে পারেন মীন তেখা জং দুর্গে। বিশাল বৌদ্ধমূর্তি আর দেয়ালচিত্রের অপূর্ব সমারোহ। এছাড়াও থিম্পুর চিচেন চোলিং রাজপ্রাসাদ, চেরি গুল্ফা, বিশাল ফলের বাগান, চারুশিল্প সংগ্রহশালা পযটর্কদের বিমোহিত করবে।
থিম্পু ছাড়াও যেতে পারেন পারোতে। থিম্পু থেকে 64 কি.মি দুরে একদিকে সবুজ উপত্যকা ধবল শৃঙ্গ আর এলোমেলো এ সব নিয়ে পারো নদী। গাড়িতে বা বাসে যাওয়া যায়। সময় লাগে মাত্র 2 ঘন্টা তবে নিয়মিত বাস পাওয়া যায় না বলে গাড়ি ভাবা করো যাওয়াই ভাল। অবশ্য পারোতে থাকার ব্যবস্থা খুব ভাল নয়। তবে খুব সকালে গিয়ে রাতের আগে ফিরে আসাই ভাল। এখানে এলে অবশ্যই ন্যাশনাল মিউজিয়াম, তাংজ এ যেতে ভুলবেন না। প্রাচীন দুর্গে এই মিউজিয়ামটি করা হয়েছে। ওয়াল, পেইন্টিং, স্টাফ করা বন্যপ্রানী, বর্নিল পাথর,উপাসনাগার আর অস্ত্রের প্রদর্শনী হয় এই জাদুঘরে। ভুটানে আরও যেতে পারেন টাংসা কিংবা পুনখাতে।

কীভাবে যাবেন ঃ
বাংলাদেশ থেকে ভুটানে স্থল এবং আকাশ উভয় পথে যাওয়া যায়। অব্যশ স্থলপথের খরচ অনেক কম। স্থলপথে যেতে হলে ঢাকার গাবতলী থেকে রাতের গাড়ীতে লালমনিরহাটের বুড়িমারী বর্ডার। ইমিগ্রেশন ঝামেলা শেষ করে চ্যাঙরাবান্দা থেকে ভুটানের ফুনশিলং 110 কিমি পথ বাস বা জিপে যেতে হবে। সময় লাগবে আড়াই/তিন ঘন্টা এছাড়া কলাতার এসপ্লানেড বাস স্পপেজ থেকে ভুটানের বাস ছাড়ে। গন্তব্য সেই ফুনশিলং। সময় লাগে 16 থেকে 17 ঘন্টা। বাস ভাড়া 300। ফুনশিলং এ একদিন থেকে সেখান দেখতে পারেন অপূর্ব বেশকিছু দর্শনীয় স্থান। পরের দিন আট/নয় ঘন্টার জার্নিতে পৌঁছাতে পারবেন থিম্পুতে। বাস বা গাড়ি ভাড়া করেই যাওয়া যায়।

ভিসা পাওয়ার নিয়মকানুনঃ
যদি ভারত বা অন্য দেশ হয়ে ভুটান ভ্রমন করেন, তাহলে কোন ভিসার প্রয়োজন নেই, তবে ভারতের রি-এন্টি ভিসা নেবেন। বাংলাদেশ থেকে সরাসরি ভুটান যেতে চাইলে ভুটান দুতাবাস থেকে একটি অনুমতি প্রত্র সংগ্রহ করতে হয়। অনুমতিপ্রত্রটি নিম্ন ঠিকানা থেকে ভুটান দুতাবাস প্রদত্ত একটি নিদিষ্ট ফর্ম পুরণ করে সংগ্রহ করতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×