somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে....বয়স...

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন যাপন খুব সহজ কোন ব্যাপার নয়। যে কোন কারণেই হোক না কেন তা নারীদের জন্য বেশি কঠিন হয়ে দাঁড়ায়। মিথিলাও তার ব্যতিক্রম নয়। জীবনটা কাঠিন্যের মধ্যে পার করতে করতেও নি:শ্বাস ফেলার জায়গা তার বরাবরই মা। সেই ছেলেবেলা থেকেই। মা তার বন্ধু-আবার বকার বেলাতেও ছাড় নেই।
মিথিলার মা পড়াশোনার ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে ভীষণ কড়া। কিচ্ছুতে বাধা নেই। কেবল লেখাপড়ায় ঢিলেমি দেখলেই রণরঙ্গিনী হয়ে ওঠেন। এহেন মা তার বিয়ের কথা ভাবেন না তত গুরুত্ব দিয়ে, যতটা মিথিলার স্বাবলম্বী হওয়া তাকে ভাবায়। মিথিলা চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে-এটাই যেন তার ধ্যান-জ্ঞান।
হলোও তাই। মিথিলা চাকরি পেল। ভালোই চলছে তাদের মা-মেয়ের সংসার। শুনতে ভালোই লাগে। কিন্তু ওই যে কিছু মানুষের স্বভাব। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হবে। কেন মিথিলার বিয়ে হচ্ছে না, কেন দিচ্ছেন না, বয়স হয়ে যাচ্ছে, চেহারা জৌলুস হারাচ্ছে নানান কথার হুল।
এ চিত্র নতুন নয়। চিরাচরিত। মেয়েরা বোধহয় কুড়িতেই বুড়ি হয়ে যায়। তাই তো ২৫ বছরের উচ্ছল মিথিলা সাদা রং এর পোষাক উপহার পায় তার আত্মীয়ের থেকে। সেই সাথে সেই হুল- তোর তো বয়স হয়ে গেছে তাই তোর জন্য......।
মিথিলার শরীর বুড়িয়ে যায়নি। বুড়িয়ে যাচ্ছে তার মন। ক্রমাগত নিজের আপন জনদের কাছ থেকে সেই একই কথা শুনতে শুনতে সে হয়তো বুড়িয়ে যাচ্ছে। আয়নায় দাঁড়িয়ে আজ সে নিজের মুখে না থাকা বলিরেখা দেখতে পায়।
কেন আমরা সহজ একটি বিষয়কে সহজ করে নিতে পারিনা? একটি মেয়ের দেরিতে বিয়ে করার অথবা বিয়ে না করার সিদ্ধান্ত মেনে নিতে কেন আমাদের এত কষ্ট হয়? অনেকেই বলে শেষ বয়সে একা হয়ে যাবে। ঠিক আছে কিন্তু সেই একাকীত্ব তো তার, আমাদের নয়। দেরিতে বিয়ে করার কারণে যদি কোন সমস্যার (মানুষের ভাষ্য অনুযায়ী) মুখোমুখি যদি তাকে হতে হয়, তাও তার।আমরা কেন মাথা ঘামাই?
আমরা কেন বুঝতে পারিনা মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে এতটা কথা বলা উচিত নয় যা তার দৈনন্দিন জীবন যাপন বাধাগ্রস্ত হয়? তাকে এতটাও অসহায় করে ফেলা উচিত নয় যা তার আত্মবিশ্বাসকে ভেঙ্গে দেয়। এ অবস্থার ঠিক কবে উত্তরণ ঘটবে?
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×