somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বার্থপর

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা-মার অমতে বিয়ে করাটাকে কেন যেন কখনোই মেনে নিতে পারিনি আমি। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই একজনের সাথে মন দেয়া নেয়া ছিল। আজও তার হাত ধরেই পথ চলছি। বহু বার বন্ধুদের এ প্রশ্নের সম্মুখীন হয়েছি তোর বাবা-মা মেনে না নিলে কি করবি? এমন কি মনের মানুষটিও বহুবার প্রশ্ন করেছে তোমার মা যদি আমাকে পছন্দ না করে? আমার উত্তর ছিল, আর যাই করি, পালিয়ে যাব না, তাদের অমতে বিয়ে করবো না আমি। তাদের রাজি করিয়ে ফেলব। প্রশ্ন এসেছে- যদি তারপরও রাজি না হয়? বলেছি- ভালবেসে তোমারই থাকবো আমি এ কথা দিতে পারি। কিন্তু বাবা-মাকে ছেড়ে চলে আসবো এ প্রতিশ্রুতি দেব না।

ছোটবেলা থেকে হাঁটি হাঁটি পা পা করে যে মানুষ দুটো বড় করে তোলে, নিজেদের সাধ্য মতো সবটুকু আরাম-সুবিধে দেয়ার চেষ্টা করে, তাদের এক নিমিষে অসম্মানের সাগরে ভাসিয়ে দেয়ার মতো সাহস বা মানসিকতা কোনটাই আমার কখনো হয়নি। মুহূর্তের মধ্যে তাদের সবটুকু অবদান অস্বীকার করে ফেলার মত স্বার্থপর আমি হতে পারি না।

আমার মনের মানুষটিকে খুব সহজে আমার মা মেনে নেননি। রাতের পর রাত নির্ঘুম কেটেছে তার, সেই সাথে আমারও। কি ভয়ঙ্কর রাগারাগি করেছেন আমার সাথে। ভাল করে কথা বলেননি দিনের পর দিন। আমিও তাকে চাপ দেইনি। সময় দিয়েছি। দীর্ঘদিন পর মা আমাকে বলেন, ছেলের সাথে দেখা করতে চাই। দেখা হল। কথা হল। মা হ্যাঁ না কিছুই বললেন না। বেশ কিছুদিন পর বললেনে, ছেলেটা বেশ আন্তরিক।

......এখন ও নিয়মিত আসে আমাদের বাসায়। কত সব গল্প করে আমার মায়ের সাথে। এখন মায়ের মুখে ওর প্রশংসার ফুলঝুড়ি। সত্যি বলতে কি কখনো ভাবিনি মায়ের সাথে এতটা ভাল সম্পর্ক হকে ওর।

আমার এক হিন্দু ধর্মাবলম্ববী বন্ধু তার মুসলিম প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। মায়ের অমতেই। বন্ধুটির বাবা নেই। মায়ের একমাত্র অবলম্বন সে। মেয়েটি অন্য ধর্মের বলে আমার বন্ধুর মা মানেনি সম্পর্কটি। ধর্মীয় যে জটিলতাগুলো পরবর্তীতে তৈরি হবে তা ভেবেই এ সম্পর্কটিতে তার অনিচ্ছা। অন্যদিকে মেয়ের বাড়িতে বিয়ের চাপ। তাই মায়ের অমতেই বিয়ের সিদ্ধান্ত। কি অবলীলায় আমার বন্ধুটি বলছে মা মেনে না নিলে কি করবো? বেড়িয়েই যেতে হবে। কি অদ্ভুত! মা মেনে নেবেন সেই আত্মবিশ্বাস নেই। মেয়েটিরও যাকে ভালবাসে তার জন্য সব কিছুর সঙ্গে লড়াই করার সামর্থ্য নেই?

উপায় এটাই যে মাকে একাকী ফেলে, তাকে অপমানিত করে, তার সবটুকু অবদানকে পদতলে দলিত মথিত করে প্রেমের সাগরে ভাসতে হবে। আমাদের ভাল চেয়ে, সুখ চেয়ে মায়েরা সবটাই মেনে নেন। হয়তো সময় নেন। কিন্তু মেনে নেন। সেটুকু অপেক্ষা আমাদের সয় না। আমরা সন্তানেরা বড় স্বার্থপর। ভীষণ স্বার্থপর!!
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×