নেতা কেন মিছা কথা বলে
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
পাগল মন মনরে নেতা কেন মিছা কথা বলে
জনগন বলরে নেতা কেন মিছা কথা বলে।।
নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসে
জনগনকে কাছে টানে ভোটের তালাশে।।
ভোটের আগে বাড়ী গিয়ে ধরে হাতে পায়
ভোটের পরে দেখলে বলে চেনা বিষম দায়।।
ভোটের আগে বাবা চাচা বড় ভাই বলে
ভোটের পরে গোস্বা করে স্যার না ডাকিলে।।
নির্বাচনের আগে যদি করেন টেলিফোন
রিসিভ করে সালাম করে তোমায় সারান।।
নির্বাচনের পরে যখন করবেন টেলিফোন
পিএস ধরে বলে লিডার ভিজি সারান।।
সাথে থাকে টাউট বাটপার দালাল চামচার দল
লুটপাট করে খেয়ে দেশটা করে রসাতল।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



