somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"জয় বাংলা, বাংলার জয়"

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ এর প্রায় এক যুগ পর জন্ম হয়েছি্। কিন্তু ছোটবেলা থেকে বাবা আর ভাইয়ার কাছে স্বাধীনতার আগের আর পরের গল্প শুনেছি। তখন থেকেই মনের মধ্যে দেশের প্রতি অদ্ভূত ধরনের একটা ভালবাসা জন্ম হয়ে গিয়েছিল, লাস্ট ১০ বছর যাবত বিদেশে থাকি এমনকি লাস্ট ৭ বছর বিভিন্ন কারণে দেশে যেতে পারিনি। কিন্তু যখন নিউসপেপার পরতাম তখন সব সময় আফসোস হত আহা আমার বাংলাদেশ! কবে এই পক্ষ ওই পক্ষের লড়াই শেষ হয়ে এক পক্ষ হয়ে দেশটার ভালো নিয়ে সবাই এক হয়ে চিন্তা করবে! মন সবসময় ছুটে যেত বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে। আর আজ যখন এই ৪২ টা বছর পর স্বাধীনতা বিরোধী মানুষগুলোর শাস্তি হবার কথা, তখন উল্টো মনে হচ্ছে কোন দেশ এর দুই পক্ষের কথা ভেবে দুক্ষ করতাম যেইখানে প্রধান বিচারপতির মুখোশ এর পেছনে অন্য একটা চেহারা লুকিয়ে আছে? সত্তি কি বিচারপ্রতি নিরপেক্ষ হয়ে রায় শোনালো? নাকি তাকে বা তার পরিবারকে মেরে ফেলার হুমকি কেও দিল? এই রায়তো আমি মানিনা। আমার সাথে বাঙালির রক্ত যেইসব বাংলাদেশীদের শরীরে আছে তারাও মানেনা্।কিন্তু খুব গর্ভ হচ্ছে এইটা ভেবে যে বাংলাদেশে যতই পক্ষ থাকুকনা কেন তার থেকেও বড় একটা পক্ষ আছে তার নাম "স্বাধীনতার পক্ষ" কিংবা "মুক্তিযুদ্ধের ইতিহাস মেনে চলার পক্ষ", অথবা "রাজাকারের বিপক্ষ", এই পক্ষ যত ছোট বা বড় পক্ষ হোক না কেন তা কখনই বাংলাদেশ এর স্বাধীনতার সাথে কোনো ছিনিমিনি খেলতে দিবেনা কাউকেই। যা আমরা গত ৪২ বছরে পেয়েও সন্মান দিয়ে টিকিয়ে রাখতে পারিনি তা আজ তারা অর্জন করেই ছাড়বে, আমার খুব খুব খুব বেশি ইচ্ছা হচ্ছে শাহবাগে যেয়ে সবার সাথে এই রায় এর বিপক্ষে মেতে উঠতে। যা ১৯৭১ এ করতে পারিনি তা ২০১৩ তে করে দুনিয়াকে দেখিয়ে দিতে "আর নয়! অনেক হলো! সব মেনে চলব কিন্তু মাতৃভূমির জন্ম-কে অপমান করতে দেয়া যাবেনা" আমি আছি সবার সাথে॥ আমার ভালবাসা দেশ এর জন্যতো বটেই তার সাথে দেশের সেইসব জনগণ এর জন্য যাদের জন্য বাংলাদেশ এখন শুধু "বাংলাদেশ" নামে নয় এমন একটি দেশ নামে পরিচিত হবে যা শুধুই স্বাধীনই নয় এমনকি স্বাধীনতা অর্জনের পর তা টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে যায়।বাংলাদেশের মানুষ বোকা হতে পারে কিন্তু আজও তারা বাঙালির সন্তান। "জয় বাংলা, বাংলার জয়"।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×