somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবুই,মামাই এবং বাবাই এর গল্প

১৯ শে জুন, ২০১২ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল পাড় হলুদ শাড়ি পড়ে যেন কৃষ্ণচুড়া গাছগুলো খুকি সেজে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। -কেন সাজলি রে এত সুন্দর করে!! কোথায় যাবি? আমাকে নিবি তোদের সাথে?

- এই ঐখানে কি করছিস। যা খেলতে যা। কবি হইছিস কবি। গাছের সামনে দাড়িয়ে বিড়বিড় করিস কেন? যা দৌড়া নইলে পাছার ছাল তুলে দিব। যা বলছি...আমাদের পিটির স্যার কথায় কথায় পাছার ছাল তুলতে চায়, কিন্তু কখনও আমাদের কেউকে মেরেছে কি না জানা নাই।

মারের ভয়েই দৌড় দিলাম এমন একটা ভাব নিলাম।। হা হা।। বিকেলের রোদ ঢলে পড়েছে, আমি ফুটবল খেলতে পারিনা, তবুও খেলতেই হবে।
হোস্টেলের জীবন ৪ বছর চলছে। এখানকার সব কিছুই আপন হয়ে গেছে।গাছগুলো আমার সাথে কথা বলে, পাখিরা গান শুনায়, বাতাসের গন্ধে বুঝতে পারি কখন ঝড় হবে।

‘ ঘাস বেলুন তোমাতে উড়াবে আমাকে,
আমি বুকে শুয়ে আকাশ ছোব,
আর কিছু মেঘ তোমায় দিব,
তুমি শিশির ছোয়ায় বর্ষা নামাবে...’ (-নাসিফ)

লাইট অফ, লাইট অফ ঘুমাও সবাই ঘুমাও...ওয়ার্ড বয় চেচাচ্ছে। ও একটা গোপন খবর, আমাদের ওয়ার্ড বয় বিনয় দা গত সপ্তায় _____ ম্যাডামের সাথে ধাক্কা খেয়েছে, তারপর থেকে তার গাজা খাওয়া বেড়েছে। সে ভীষন উদাসিন ভাব নিয়ে আমদের বলে- বুঝলা মিয়ারা আল্লাহপাক কেনই পিথথিবি (পৃথিবী) বানিলো, কেনই বা মানুষ করল, পক্ষী হইতাম তাইলে উইড়া বেরাইতে পারতাম, ঠিক কিনা কও….আমরা মুচকি হাসি। সে এক আজিব চিজ।

কাল আমাদের parents day। বন্ধুরা সবাই খুব খুশি, কিন্তু......

ঢং ঢং ঘন্টা বাজছে। উঠতে হবে, আজকে দেরিতে ঘুম থেকে উঠলেও কেউ কিছু বলবেনা, কারন পিটি হবেনা।
-এই উঠ ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে উঠ.....পাপন নতুন নতুন হুযুর হইছে। ওর গুতো গুতিতে আমরা কয়জন নিয়মিতই নামাজ পড়ি।
বেলা ১০টা থেকেই অভিভাবকরা আসতে শুরু করল।
-পিয়ম এই পিয়ম।
-জি বিনু দা।
-এই নাও তোমার পার্সেল আসিছে।

পার্সেলের ভিতর কি আমি জানি। প্রতিবারের মতই অনেক গুলো বিদেশি চকলেট আর একটা কার্ড।
‘আমার মিষ্টি ছানা, তোমাকে অনেক আদর...ইতি মামনি।’
আমি কাউকে বলব না আমার কষ্ট হচ্ছে, কাউকে প্রশ্ন করবোনা চিঠির মানুষটা কেন কাছে এসে আদর করে না, কাউকে জানাবো না তাকে ছুয়ে দেখতে আমার খুব ইচ্ছে করে, আর কাউকে দেখাবোনা আমার চোখের পানি।

-বাবাই এই বাবাই তুমি কাদছ কেন? আমি কি তোমার সাথে একটু কাদব।
-না মা কই কাদছি নাতো।
আমি মিথ্যে বেশিক্ষন ধরে রাখতে পারলাম নাহ।
-আহা বাবা মেয়ে দুজনেই কাদছে তবে আমি বাকী রবো কেন? আসেন আমার বুকে আসেন একটু আদর করে দেই।
............

তার মাকে আমি বাবুই বলে ডাকি,তাই সে আমাকে বাবাই ডাকবেই এবং তাকে ডাকতে হবে মামাই বলে। হা হা হা । আজ আমি সুখী,বড়ই সুখী।
...............

উৎসর্গঃ
ছেলে বেলাতেই যাদের বাবা মা কোন অজানা কারনে বোর্ডিং স্কুল বা আবাসিক স্কুলে দিয়েছে, তাদের বলছি মন খারাপ করার কি আছে, প্রকৃতির বন্ধু হবার সুযোগ কয়জন পায়।-(নাসিফ_ নীরব)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ দুপুর ১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×