somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ নির্দয় বাস্তবতা ”

২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্বি ঘুমাতে যাবে, এমন সময় দরজায় নক। না জিজ্ঞেস করেও ও বলে দিতে পারে এটা অর্ক। ভাইয়াটা যে কিনা! অন্বিকে একটুও শান্তিতে থাকতে দিবেনা। খালি জ্বালাবে। পরীক্ষা থাকলে রাত জাগতে হয় অর্ককে।আর হবেইবা না কেন? সারাবছর তো খেলাধুলা, গীটার নিয়েই পরে থাকে। আগের দিনই তো পড়ার অবসর পায়। নিজে সারা বছর আরাম করেছ, পড় এখন চুপটি করে তা না। অন্বির ঘুমেরও বারোটা বাজানো চাই। একটু পরপর – এই যা তো এক মগ কফি নিয়ে আয়। খিদে পেয়েছে, ন্যুডুলস বানা। ভাইয়ার পরীক্ষা থাকলে আগে থেকেই কয়েকবার ন্যুডুলস বানিয়ে দেখেছে অন্বি। নাহ,টের পেলে ওদিন আর ন্যুডুলস খাবেনা।ওইদিন লাগবে পাউরুটি টোস্ট। ইচ্ছে হলে অন্য কিছুও খেতে পারে, বিস্কিট, পাউরুটি-জেলি, ফল...তা খাবেনা। ওর মূল উদ্দেশ্য নিজে ঘুমাতে পারছেনা অন্বিকেও ঘুমাতে দিবেনা। নিশ্চয়ই আজকে কোন কাজ আছে তাই রাত জাগবে । কফি বা ন্যুডুলস কিছু একটা চাই। বিরক্ত মুখে দরজা খুলল অন্বি।

কিছু চাইল না অর্ক। আস্তে করে রুমে ঢুকে অন্বির খাটে এসে বসল। ওর রুমটা খুব মন দিয়ে দেখছিল। অন্বি অধৈর্য হয়ে জানতে চাইল—“কি লাগবে তোমার? জলদি বল। ঘুম পাচ্ছে”।

হেসে ফেলল অর্ক। "খুব জ্বালাই তোকে নারে? ঘুমাতেও দেই না। এটা সেটা চাই। আর অল্প কয়েকটা দিন। তারপর আর তোকে জ্বালাতে পারবনা। চলেইতো যাব। তারপর যখন ফিরব ততদিনে তো তোর বিয়ে হয়ে যাবে। খিদে পেলে ডাকলেও তখন তুই আর আমাকে খাওয়াবিনা। ঘুম থেকে তুলে দিবিনা। আর তোকে বলতে পারবনা কাপড়গুলো ধুইয়ে রাখিস। জলদি এটা আয়রন করে নিয়ে আয়”।

অর্কর দীর্ঘশ্বাসে চমক ভাঙল অন্বির। আজ সন্ধ্যাতেই বাসায় সবাই মিলে হৈ চৈ করেছে। অর্ক স্কলারশিপ পেয়েছে এমেরিকার একটা ইউনিভার্সিটিতে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি। ভাইয়ার আরও দুই ব্যাচমেটও যাবে। সবাই অনেক খুশি ছিল। বাবা মিষ্টি কিনে আনল। মাতো পরিচিত সবাইকে ফোন করে খবর দিল। তখন একবারের জন্যও মনে পড়েনি যে ওদের বাসাটাকে সবসময় প্রানবন্ত করে রাখা, বাসার সবচেয়ে সরব ছেলেটা কয়েকবছরের জন্য সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। চেঁচামেচি করে বাসা মাথায় তুলবেনা। বলবেনা— “আমার বেল্ট কই? এখানেই তো ছিল। কত বলি আমার জিনিসপত্র ধরবানা, মা মেয়ে একজনও কথা শোনেনা”। “বাবাকে না বললাম বিলের কাগজ আর টাকা রেখে যেতে? শেষে ডেট চলে গেলে আমাকে কিন্তু কিছু বলবানা”। “ এইটা কি? এত লবণ কেন ? লবণের দাম কম পেয়ে খালি লবণ দিয়েই তরকারি রাধবা? ধুর খাবোইনা আজকে”।আর কখনো কিচ্ছু চাইবে না চীৎকার করে ডেকে,কোন আব্দার করবেনা অসময়ে। বিষণ্ণ হয়ে গেলো অন্বিও। “তুমি কতদিন পর আসবা?”

-- “জানিনা। কোর্স চার বছরের। ওরাতো শুধু টিউশন ফি টা দিবে। থাকা-খাওয়া, বই-পত্র আর সব খরচ নিজের। কি জব জোগাড় করতে পারব কে জানে! প্লেনের ভাড়া জোগাড় নাও হতে পারে। আব্বুর কাছেতো চাইতে পারবনা। ছুটি থাকবেই প্রতি বছর। দেখা যাবে ভাড়া ম্যানেজ করতে না পারায় আমার আসা হচ্ছেনা। সারা জীবন তো তোর উপর দিয়েই গেলাম।এখন আমার কি হবেরে? আমাকে একটু ডিম ভাজি, আলু ভর্তা, ডাল রান্না শিখিয়ে দিস তো। ভাতও তো রাধিনি জীবনে। ভাত, খিচুড়িও শিখে নিতে হবে। গরুর মাংস রান্না করা কি বেশী কঠিন? থাক তাহলে। ন্যুডুলস আর কফি বানানো শিখিয়ে দিস”।

সত্যিই তাহলে অর্ক চলে যাবে?

কবে এত বড় হয়ে গেল অর্ক, অন্বি? এইতো সেদিনের কথা...... আব্বু আম্মু অফিসে চলে যেত। আর এই দুটো ভাইবোন বাসায় থাকত। একসাথে স্কুলে যেত, ফিরত। স্কুল থেকে ফিরে খেলত, টি ভি দেখত, মারামারি করত, কাড়াকাড়ি করে খেত। কারো বন্ধুদের সাথে ঝগড়া হয়ে মুখ গোমড়া হলে আরেকজন সান্ত্বনা দিত। টিচার বকুনি দিলে বাসায় এসে কান্না করলে আরেকজন আদর করে দিত। রেজাল্ট খারাপ হলে রিপোর্ট কার্ড নিয়ে বাসায় ফিরলে অন্যজন পাশে থাকতো। “ খবরদার! ভাইয়াকে রেজাল্ট নিয়ে কিছু বলবানা। তাইলে কিন্তু আমি রাতে ভাত খাবোনা”। একজন অসুস্থ হলে আরেকজন ক্লাসে না যেয়ে সারাদিন পাশে বসে থাকতো। মন খারাপ করলে আইসক্রিম কিনে এনে মুখে হাসি ফোটাতো। আর টিভিতে সুন্দর কোন জায়গা দেখলেই দুজনে মিলে প্ল্যান করত-কীভাবে ওখানে বেড়াতে যাবে, যেয়ে কি কি করবে। নতুন খাবারের রেসিপি পেলে বুয়াকে ধরত এটা করে দাও, এইভাবে এইভাবে কর। একজন আরেকজনের পিছে লাগতো ঠিকই, ঝগড়া করতো, জ্বালাতো খুব কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকেনি কক্ষনো। এখন অন্বি থাকবে কীভাবে ভাইয়াকে ছাড়া?

অন্বি অর্ককে ধরে কেঁদে ফেলল “তুমি যেওনা ভাইয়া”। ছেলেদের কখনো কাঁদতে নেই। অর্ক তাই কাঁদতে পারলনা।-- “তোর মনে আছে তুই যখন একদম ছোট্ট ছিলি, স্কুলে যেতিনা, তখন আমার স্কুলে যাওয়ার সময় হলে কত কান্নাকাটি করতি? আমাকে কিছুতেই যেতে দিবিনা। আমার স্কুল ব্যাগ নিয়ে লুকিয়ে রাখতি। কত কাহিনী করে তোর কাছ থেকে ব্যাগ উদ্ধার করতে হত। চকলেট, শনপাপড়ি, আমড়া আরও কত্ত কিছুর কথা বলে ব্যাগ নিতে হত। এবার তোর কি চাই বলতো? কি আনতে হবে তোর জন্যে?”
“আমার কিচ্ছু লাগবেনা। তুমি যেওনা ভাইয়া। তুমি চলে গেলে আমরা কীভাবে থাকব? বিল কে দিবে? আমার ল্যাবের কাজ শেষ হতে সন্ধ্যা হলে কে আমাকে বাসায় নিয়ে আসবে? বাবা যদি পাশের বাসার লতিফ আঙ্কেলের মত হটাৎ অসুস্থ হয়ে যায় রাত্রিবেলা আম্মু আমি কি করব তখন? কত মানুষই তো দেশেই থাকে। তোমার যে বন্ধুরা স্কলারশিপ পায়নি, ওরাওতো থাকবে এখানেই। চাকরী পাবে। তোমাকে যেতে হবে কেন?”

অন্বিটা অনেক ছোট। কিছুই বুঝতে পারেনা। কে ওকে বোঝাবে বাস্তবতা অনেক নির্মম? এখানে অন্বি অর্কর কান্না কেউ দেখবেনা। সবাই খুঁজবে অর্থ, সাফল্য, সম্মান। যে যখন যে সুযোগ পাবে সেটাই তাকে কাজে লাগাতে হবে। বড় হতে হবে। আরও বড়। পেতে হবে আরও অনেক কিছু। শেষ নেই পাওয়ার। শেষ নেই ছুটে চলার। অর্ক কি চার বছর পর সত্যিই ফিরবে? যদি বিদেশে ভাল কোন সুযোগ পায় তাহলেও কি চলে আসবে বাবা মা আর ছোট বোনটার কাছে? নাকি সবাই চাইবে ওর ভবিষ্যৎ নিরাপদ হোক, ও ভাল থাকুক? আর সবার চাওয়াটাকেই কি ও নিজেও মেনে নিবে? আবার কি কখনও অর্ককে ধরে এভাবে কাঁদতে পারবে অন্বি? আর কি কখনও ফিরে আসবে দুই ভাইবোনের গড়া হাসিকান্নার ছোট্ট পৃথিবী?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×