somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" অতঃপর ভালোবাসা এবং......."

২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘’দেখ ইমরান , দয়া করে হান্নার বার বি কিউ পার্টির গল্প আমাকে আর শোনাবে না। তুমি খুব ভালো করেই জানো আমি কি টাইপের মেয়ে। so, এসব আমাকে আর জিজ্ঞেস করবে না। তোমার বন্ধুর পার্টি – ইচ্ছা হলে যাবে। আমাকে জিজ্ঞেস করার কি আছে, হুঁ?’’ --- এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে থামল রুমানা। আমার রুমু- যার সাথে সারাজীবন থাকব বলে চিরস্থায়ী পরিকল্পনা হাতে নিয়েছি।

রুমুর সাথে আমার প্রেম হয়ে যায় হুট করেই—জাস্ট ২ মাসের মধ্যেই। ছুটিতে বাড়ি গিয়েছিলাম। আমার এক অনলাইন ফ্রেন্ড ছিল পারমিতা। ওর সাথে দেখা করতেই ময়মনসিংহ মেডিক্যালের ক্যাম্পাস এ গিয়েছিলাম। ও এসেছিল ওর রুমমেট রুমানাকে নিয়ে। প্রথম দেখাতে খানিকটা ভালোলাগা... এরপর ফেসবুকে অ্যাড রিকুয়েস্ট পাঠানো, অনলাইনে হাই হ্যালো থেকে শুরু করে পছন্দের মুভি, পছন্দের গান, অবসরে কি করো, ক্যারিয়ার নিয়ে কি ভাবো... ইত্যাকার হ্যানত্যান প্যানপ্যান কথার পালা চুকিয়ে ‘’ তোমাকে আমার ভালো লাগে’’ বলে ফেলা। as usual কিছুক্ষণের মেয়েলি গাইগুই শেষে রুমুর ‘’ঠিক আছে’’ বলে সম্মতিদান—অধুনাকালের ৮-১০ টা প্রেমকাহিনীর মতই আমাদের পথচলা শুরু। ২ জনের ক্যাম্পাস আলাদা হওয়ায় আমার ঘন ঘন ময়মনসিংহ যাওয়া, রুমুর ২ বার ঢাকায় আসা, ঢাকায় টিএসসি তে আমার বন্ধুদের সাথে আড্ডা মারা, ২ জন একসাথে ভালবাসা দিবস, পয়লা বৈশাখ পালন—সব মিলিয়ে পুরাই অসাম শালা স্টাইলে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল।

রুমানা যতটা ঘরকুনো আমি ততটাই লাফাঙ্গা টাইপ ছেলে। আমার বন্ধু বান্ধবের সংখ্যা দেদার। আমার সবচেয়ে কাছের ২ টা ফ্রেন্ড হল ইশতি আর হান্না। পড়াশোনার বাইরে বাকি সময়ের বেশির ভাগটাই আমার এই দুইজনের সাথে আড্ডাবাজি করে কাটে।

কাহিনী হল, আমি ইশতির সাথে মিশি এটা ঠিক আছে, কিন্তু হান্নার সাথে আমার মেলামেশা রুমানার খুব একটা পছন্দ নয়- হয়ত নারীসুলভ ঈর্ষার কারণেই। প্রেমের শুরুর দিকে ওকে কিছু বয়ান দিয়েছিলাম... আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। আর আমি যেহেতু মেডিক্যালে পড়ি, কোন মাদ্রাসায় পড়ি না- তাই আমার কিছু বন্ধু বান্ধবী থাকবেই। ওদের সাথে আড্ডা দেওয়ার ব্যাপারে কমপ্লেইন করা যাবে না, ওদের সম্পর্কে আজেবাজে কথা বলা যাবে না--- ইত্যাদি ইত্যাদি। তখন দিব্যি সব ঠিক ছিল। সময় গড়ানোর সাথে সাথে রুমুর অধিকারবোধটাও টনটনে হয়েছে তো, তাই এখন কিছু কিছু ব্যাপারে দাবিদাওয়া ছাড়তে চায় না।

ব্যাপার হল গিয়ে ডিসেম্বর মাসের ১৩ তারিখ আমার ক্লোজ বান্ধবী হান্নার বার্থডে। এবার প্ল্যান হয়েছে যে, রাত্রে ওদের বাড়ির ছাদে বার বি কিউ পার্টি হবে। ১০ টা পর্যন্ত থেকে সব ফ্রেন্ডরা মিলে মজা টজা করে যার যার ঘরে ফিরব। আমি তো মহাখুশি। লাইফে প্রথম বার বি কিউ পার্টি... আড্ডাবাজি, শীতের সন্ধ্যায় আগুন পোহান, নাচানাচি প্লাস আন্টির হাতের জাক্কাস বিরিয়ানী—পুরাই ডিশটিং ডিশটিং কন্ডিশন। ঝামেলাটা বাধল যখন রুমুকে বললাম এই পার্টির কথা। ফোনের ওপাশ থেকে শুরু হল নন স্টপ বয়ান—

‘হু, যাবাই তো, কত মজা হবে। মেয়েরা আসবে। ওদের কোমর ধরে নাচবা।’

‘তোমার কি এসব করা সাজে। তুমি মেডিকেলে পড়। পড়ার কত প্রেসার।’

‘এসব আমার ভাল লাগে না। তোমার যা খুশি করো।’

‘তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি আমাকে সত্যি ভালবাসতে কোনদিন ওখানে যাওয়ার কথা বলতে পারতে না।’

--আমার একদম এয়ারটেল প্যারা খাওয়া ফ্রেন্ডের অবস্থা।

তারপরও রুমুকে বোঝানর চেষ্টা করলাম। ইমোশনাল ব্লাকমেইলের অংশ হিসাবে হুমকিও দিলাম যে, সারারাত বাইরে বাইরে হিমুর মত খালি পায়ে ঘুরব। কিন্তু রুমুর মাঝে মনে হয় কোন কঠিন পাষাণীর ভুত ভর করেছিল। কিছুতেই তাকে টলানো গেল না। তার এক দফা এক দাবি- ‘আমাকে যদি ভালোবাসো তাইলে তুমি এই বার বি কিউ পার্টিতে যাবা না।’

কি যে উদ্ভট ঝামেলায় পড়লাম। না পারছি হান্নাকে বলতে যে, তোর বার্থডে পার্টিতে থাকব না, আবার রুমুর কথাগুলাও মাথায় ঘুরছে। ফ্রেন্ড-লাভার দ্বন্দ্ব কি জিনিস এটা সারাজীবন খালি শুনেই আসছি। আজ এইরকম বাটে পড়ে বন্ধু ইশতির দেওয়া একটা মহান বাণী মনে পড়ে গেল। ও বলেছিল- ‘ বুঝলি দোস্তো, অ্যাফেয়ার হইল গিয়া অ্যাপেন্ডিক্সের মত। থাকলেও চলে, না থাকলেও চলে। যদি থাকে তাইলে অ্যাপেন্ডিসাইটিসের মত পেইন দেয় মাঝে মাঝে।’ এই মুহূর্তে আমার ইচ্ছা করছে ইশতিকে এই বাণীটার জন্যে গোটা দুয়েক মেরিল প্রথম আলো পুরস্কার দিয়ে দেই।

সারারাত বিষয়টা নিয়া ভাবার পরেও কোন সমাধান না পেয়ে ভোরের দিকে রুমুকে ফোন দিলাম।

-হ্যালো।
-হুম। বলো।
-হান্নাকে উইশ করছ?
-হ্যাঁ। করছি।
- কি বলল?
-কি আর বলবে। থ্যাংকস ট্যাঙ্কস দিল। বলল রাত্রে পার্টি আছে। আমি গেলে ভালো হইত। এইসব ভুংভাং কথা।

- আমি কি যাব, রুমু?
-দেখ ইমু, তোমার ডিসিশন তোমার কাছে। যেহেতু তোমার বন্ধুর বার্থডে। তোমার যাওয়া উচিত। কিন্তু রাত্রের বার বি কিউ পার্টি টা বাদ দিলে আমার ভালো লাগত।

-আমার অবস্থাটা চিন্তা করো, রুমু। আমি আমার ফ্রেন্ড- সবাই আমরা ফাইনাল ইয়ার। এভাবে আর মিট করা হবে কিনা জানি না। এবারই তো লাস্ট। যাই? আমার লক্ষ্মী রুমু... যাই??

-তোমার ইচ্ছে। কিন্তু আমার যেটা ভালো লাগবে না, সেটা আমি জোর করে কিভাবে ভালো বলব বল।

হঠাৎ আমার মেজাজ চড়ে গেল। রুমুর যুক্তিতে রুমু ঠিক, হান্নার যুক্তিতে হান্নাও ভুল না। আমি শালা ই মাঝখান দিয়ে ভুল। নিজের রাগ ঠাণ্ডা করতে ঝাল টা ঝাড়লাম রুমুর উপর।

-‘ তোমার ভালো লাগার গুষ্টি কিলাই। আমার ফ্রেন্ডের পার্টি, আমি যাবই। তোমার ভালো লাগা না লাগা দিয়া আমার কিসসু যায় আসে না।’

- কি?? কী বললা তুমি?? ও, হান্নাই এখন আমার চেয়ে বড় তোমার কাছে, তাই না?

-খালি হান্না না। আমার সব ফ্রেন্ডই আমার কাছে বড়।

-যাও। আমার সাথে জীবনে কথা বলবা না। তুমি তোমার ফ্রেন্ডদের নিয়াই থাক। গুডবাই।

-ওকে। গুডবাই।

রুমু ফোনটা রেখে দিল। হঠাৎ কেন জানি আমার মনটা রুমুর কথা ভেবে অনেক খারাপ হয়ে গেল। এই মেয়ে তো কখনো আমার কোনকিছুতে আপত্তি করে নাই। এইবারই খালি না করছিল। ওর কথাটা শুনলেও পারতাম। সরি বলার জন্যে ওকে ডায়াল করলাম। পরিচিত মহিলা কণ্ঠ টা বলল-‘ দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে.........’

সারাটা দিন কাটল অস্থিরতার মধ্য দিয়ে। নিজের পার্ট বজায় রাখতে সারাদিনে রুমুকে কোন ফোন দিলাম না। ক্লাস টিউশনি শেষে ৩ টার দিকে রুমে ফিরে সটান শুয়ে পড়লাম। কত কিছু যে মনে ভিড় করে এল... রুমুর সাথে প্রথম চা খাওয়া, হান্নার হাতের রান্না করা খিচুড়ি, ইশতির গিটার বাজান...... এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের ই পেলাম না।

ঘুম ভাঙল ৬ টার দিকে। হান্নার ফোন পেয়ে।
-ঐ, কই তুই?? ৬ টা বাজে। এখনও পাত্তা নাই।
-এই তো রে। বেরোচ্ছি।
-তাড়াতাড়ি আয়। সবাই আইসা পড়ছে।
-হুম। আধা ঘণ্টার মাঝে আসতেছি।

হাত মুখ ধুয়ে যা পরা ছিল, সেটা পরেই রওয়ানা দিলাম। ঠিক পৌনে সাতটায় হান্নার বাসার বেল বাজালাম। গেট খুলে দিয়ে হান্না বলল, ‘ছাদে চলে যা, সবাই আছে। আমি আসতেছি।’ ছাদে গিয়ে দেখি হুলস্থুল অবস্থা। ইশতি, চপল, সিয়াম, জেরিন, শার্লি, নাজিয়া, সৌরভ, জামিল—সব কয়টা বান্দরই আছে। ব্যাপক হৈ হল্লা চলছে। ইশতি গিটার বাজিয়ে বেসুরো গলায় গান গাচ্ছে... জেরিন আর জামিল মিলে আগুনে মুরগি ঝলসাচ্ছে... কোকের বোতল খোলা নিয়ে সৌরভ আর সিয়াম মারামারি করছে...... সবার মনে অনেক রঙ......। কেবল আমার মন টাই আমার পরনের শার্ট প্যান্টের মতই সাদাকালো। আমি কেবলই ভাবছি রুমানার কথা... আমার রুমু......

হঠাৎই দৃশ্যে হান্নার প্রবেশ।
‘ ফ্রেন্ডস, নাউ এ বিগ সারপ্রাইজ ফর এভরিওয়ান...’

চিলেকুঠির দরজাটা পুরো মেলে ধরল হান্না। দেখলাম, নীল শাড়ী পরা একটা মেয়ে... সাথে ম্যাচিঙ করা নীল স্কার্ফ, কপালে ছোট্ট একটা নীল টিপ। হাতে একটা নীল শপিং ব্যাগ। আধখানা চাঁদের আলোতে অপূর্ব লাগছে মেয়েটিকে।

এবং আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে সব কয়টা বান্দর।

অবচেতন মনেই মুখ দিয়ে বেরিয়ে এল- ‘রুমু...’

-জি, আমি। কেন, সন্দেহ আছে নাকি?

-না। নেই। কিন্তু তুমি কখন?? কিভাবে??

-কেন, আমার কি হান্নার ফ্রেন্ড হবার কোয়ালিটি নাই??

-তা ঠিক আছে। কিন্তু......

-হান্নার সাথে কথা বলে সব সাতদিন আগেই ঠিক করে রাখছিলাম। মনে নাই, পয়লা বৈশাখের আগে আমার সাথে কি নাটক টা করছিলা? আসব না, আসব না করতে করতে তো লাস্ট টাইমে ঠিক ই সারপ্রাইজ দিছিলা। সারপ্রাইজ দেওয়ার রাইট কি তোমার একার? আমার নাই??

- তাই বলে পার্টি অ্যাটেন্ড করতে একা ঢাকা চলে আসবা?

-বা রে... তুমি একাই ফ্রেন্ডদের সাথে মজা করবা?? আমিও নাহয় আজ তোমার ফ্রেন্ডগুলার সাথে পরিচিত হইলাম।

আমি হাসি। কেমন যেন বোকা বোকা হাসি।

রুমু বলে – ‘হাঁদারামের মত হাসবা না। একটা পার্টিতে আসছে। কাপর চোপড়ের কি ছিরি। শার্ট প্যান্টগুলা তোমার আব্বার নাকি?’

-না। আমারই।
- জানিই তো এমন আব্বামার্কা শার্ট পরে আসবে। তাই নিয়ে আসছি। যাও। নিচে গিয়ে পরে এসো।
বলে রুমু হাতের প্যাকেট টা আমার হাতে ধরিয়ে দিল। খুলে দেখলাম একটা নিত্য উপহারের গেঞ্জি আর একটা জিন্স।

রুমুর দেওয়া প্যাকেটটা নিয়ে নিচে নামছি।
আর তখন আমার মনে রবিবাবুর গানটা বাজছে

‘ভালোবাসি, ভালবাসি...
সেই সুরে কাছে দূরে
জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি, ভালবাসি...’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×