somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতদিন

২৬ শে জুন, ২০১২ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-হ্যালো স্লামালাইকুম।
-হ্যালো।
-জি কে বলছিলেন?
-আপনার কণ্ঠটাতো সুন্দর।
-জি?
-বললাম আপনার কণ্ঠ অনেক সুন্দর।
আমি কিছুটা অবাক এবং কিছুটা বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলাম। ২০০৪ কি ২০০৫ সালের কথা। বাংলাদেশে তখন ওতটা মোবাইলের প্রচলন ছিল না। বাড়িতে বাড়িতে তখন টিঅ্যান্ডটি এর প্রচলানই বেশি ছিল। আমি তখন ক্লাস নাইনে কি টেনে পরি।

সন্ধ্যার সময়। বাবা থাকেন দেশের বাইরে। ভাইয়ারা সন্ধার সময় বাইরেই থাকে, আর মা গিয়েছেন একদিন এর জন্য গ্রামের বাড়িতে। যেহেতু আমার স্কুল খোলা ছিল, তাই আমাকে নিয়ে যেতে পারেননি। বাড়িতে একা থাকতে আমার কখনই খারাপ লাগত না। ইচ্ছে মত টিভি দেখা যেতো।
তাই ফোনটা বাঁজার পরে আমাকেই ধরতে হল। বাসায় অন্য কেউ থাকলে আমি সাধারনত ফোন ধরি না। কিন্তু আজকে বাধ্য হয়েই ধরতে হোল আর যখন শুনলাম কেও আমার কণ্ঠের প্রশংসা করছে তখন বুঝতে আর বাকি রইলনা কোন আজেবাজে কল।
ফোন কাঁটার দুই মিনিটের মাথায় আবার কল আসল।
-হ্যালো।
-আপনি ফোনটা কেটে দিলেন কেন?
-মানে?
-আমিতো খারাপ কিছু বলিনি। শুধু বলেছি আপানার কণ্ঠটা সুন্দর।

মস্তিষ্ক বলছিল ফোনটা কেটে দেয়ার জন্য, কিন্তু মন বলছিল না কাটার জন্য। শেষ পর্যন্ত জয় হলো মনেরই। মনটা মনে হয় প্রশংসা শুনে খুশিই হয়েছিল। ফোনের ওইপাশের কণ্ঠটাও বেশ সুন্দর এবং গোছানো। একজন কিশোরী মেয়ে আর প্রথমবারের মত শুনছে তার কণ্ঠটা সুন্দর, মনতো গলবেই। তাই ভাবলাম কথা বলেই দেখি।
-জি ধন্যবাদ। কিন্তু আপনি কে?
-আমার নাম শিহাব। আপনার নাম কি?
ভাবলাম বানিয়ে কোন নাম বলব কিন্তু আসল নামটাই বলে দিলাম। তারপর বেশ অনেক্ষন কথা হলো আমাদের। জানতে পারলাম তার বাবা মা দুই জনই দেশের বাইরে থাকেন তাই এখন তাকে একাই থাকতে হয়। পড়ে scholastica তে, এইবার ও লেভেল দিবে। মায়া লাগল খুব। হয়তো এর জন্যই আরো কথা বললাম। জানিয়ে দিলাম সন্ধ্যার সময় আমাকে পাওয়া যাবে।

এরপরদিন সন্ধ্যার সময় যখন ফোন আসল তখন আম্মু ধরল। হ্যালো হ্যালো করার পরও যখন ওইপাশ থেকে কোন কথা আসলনা তখন আমার এর বুঝতে বাকি রইলনা ফোনটা কোথা থেকে এসছে। এরপরদিন সন্ধ্যার সময় যখন ফোনটা আসল আমিই ধরলাম। ওইপাশ থেকে হ্যালো শোনার সাথে সাথে চিনতে পারলাম কারন শিহাব কিছুটা টেনে হ্যালো বলত। আম্মু পাশেই ছিলেন। তাই সাথে সাথে বললাম,
-কে? সাথি? কি খবর?
তারপর কর্ডলেস ফোনটা নিয়ে বারান্দায় চলে গেলাম। প্রথমবার লুকিয়ে লুকিয়ে কোন ছেলের সাথে কথা বলছি, ভয়তো লাগবেই।

এভাবেই চতুর্থ দিন কথা বলার সময় আমাকে বলল, “I think I am falling for you.” আমি তখন জানতামও না এর মানে কি, কিন্তু আন্দাজ করতে পেরেছিলাম। তাই সাথে সাথে উত্তর দিলাম, “ওইরকম তো কথা ছিল না, আমি আগেই বলেছি আমরা বন্ধু হয়ে থাকব।”

আমার সবচাইতে বড় ভয় ছিল আমার বড় ভাই। সে যদি কোনভাবে জানতে পারে আমি কোন ছেলের সাথে ফোনে কথা বলছি তাহলে তুলকালাম কাণ্ড ঘটাবে। কিন্তু সেটাও কোন বিষয় ছিল না, বিষয়টা ছিলেন আমার মা। আমার মা আমাকে অনেক বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন আমার বয়সী অন্যান্য মেয়েদের মত আমি কোন ছেলের সাথে জড়াব না। তাই মনে হচ্ছিল আমি আমার মাকে ঠকাচ্ছি। তাই ষষ্ঠ দিনের দিন কথা বলার সময় বলে দিলাম, “আমাকে আর ফোন না করলে খুশি হব, কারন আমি আমার মায়ের বিশ্বাসটাকে ভাঙতে চাই না।” এই বলে ফোনটা রেখে দিলাম। নিজেকে অপরাধবোধের হাত থেকে রক্ষা করতে চাইলাম।
সপ্তম দিন শিহাব আবার ফোন করল তখন বলে দিলাম,
- বলেছিনা, আমাকে আর ফোন করবেন না।
- আমি সত্যি আর ফোন করব না?
- না, ফোন করবেন না।

এই বলে ফোন কেটে দিলাম, কিন্তু কেন জানি মনে মনে চাইছিলাম ফোনটা আবার করুক। কিন্তু সেই ফোন আর আসেনি।

নতুন আরেক অপরাধ বোধ জন্ম নিতে শুরু করল। মনে হল, আহারে ছেলেটা একাকিত্য কাটানোর জন্যই হয়তো আমার সাথে কথা বলত। তাই দুই দিন পরে আমি তার দেয়া নাম্বারটায় ফোন দিলাম। কিন্তু ফোন গেল কোন অদ্ভুত জায়গায়। মানে নাম্বারটা ভুল। মনে মনে কিছুটা হেসে নিলাম। আমি তো তাহলে ভুল করিনি। বিশ্বাস করাটাই তাহলে ভুল হতো।

এরপর হাই স্কুল, কলেজ পাশ করে আজেক আমি ইউনিভার্সিটিতে। এরমধ্যে অনেক ছেলেই আমার ক্লাসমেট ছিল। তাদের সাথে কথা হতো, অনেকের সাথে ভাল পরিচয়ও ছিল। কিন্তু কারো জন্য অভাবে কিছু অনুভব করিনি। তাই আজকে আমি শিহাবকে ধন্যবাদ জানাই। কাওকে এখন আর আমি বিশ্বাস করিনা, তাই কোন ভুল করারও সম্ভাবনা নেই। আরে হ্যাঁ, আপনার কথা আমার সবসময় মনে থাকবে।

( গল্পটি আমার পরিচিত একজনের কাছ থেকে নেয়া। আমি শুধু তার ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছি মাত্র। ভুল ত্রুটি দয়া করে ক্ষমার চোখে দেখবেন। )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×