somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ আজকের ম্যাচ

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচ; জার্মানী বনাম ইতালী। সব প্রত্যাশা জলাঞ্জলী দিয়ে জার্মানী হারল ২-০ গোলে। জার্মানীতে বসে এই হারার আবেগ দেখার সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আমার তা হয়েছিলো। সবার মুখ কালো। একজন দেখলাম বিরস বদনে চুকচুক করে বিয়ার খাচ্ছে! অল্প বয়সী তরুণ। তাকে জিজ্ঞাসা করলাম, ''তোমার মন খারাপ?'' সে তড়িৎ নিজেকে সামলে নিয়ে বলল, ''ম্যান! মন খারাপ তো বটেই! কিন্তু এটা নিছক একটা ফুটবল ম্যাচ তাই খুব মন খারাপ না! দেখবা কালকেই পুরা জার্মানী ভুলে যাবে আজকে রাতে কি ঘটল!'' আসলেই পরেরদিন মনে হলোনা গতকাল জাতীয় দলের একটা খেলা ছিলো!

আজকে কাজের চাপে পিষ্ট হলেও সংবাদ পেলাম বাংলাদেশের ছেলেরা খুব ভালো স্কোর করেছে। শেষে পেলাম মন খারাপ করা সংবাদ! এটা নিছকই একটা ক্রিকেট খেলা। আমরা আবার আবেগে ভাসব। যাদের কিছুই নেই তারা অল্পতেই ভেঙ্গে পরে...কিন্তু আমাদের বিশ্বমাতানো একদল সোনার ছেলে আছে। আজকে আমরা ছেড়ে কথা বলিনি কিন্তু কোথাও একটা ছন্দপতন ছিলো। যারা এত কষ্ট করল তাদের একটা খেলাতেই বা একটা টুর্ণামেন্টেই ভুলে যেতে নেই; এটা হবে খুব অন্যায়। ওরা আবার আমাদের মাতাবে, আবার আমাদের আনন্দে ভাসাবে। বাংলাদেশ ক্রিকেট টীমের জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-আশরাফুল এবং পুরা স্কোয়াড...মন খারাপ করবেন না। আপনারা এফটিপি নামক আইসিসির ষড়যন্ত্রের কারোনে সারা বছর খেলতে পারেন না। আইসিসির মনে জু জু আছে...আপনাদের নিয়মিত ক্রিকেটে রাখলে সব রেকর্ড একদিন ভেঙ্গে দেবেন তবুও আপনারা যখনই সুযোগ পান একটা কিছু করে দেখানই। সাময়িক না পাওয়াতে ভেঙ্গে পরতে নেই। আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি; আমার অফিসের শ্রীলংকান কলিগ আমাকে বলে তোমার দেশের ''তামিম'' আমার প্রিয় খেলোয়ার অথচ তার দেশের সাঙ্গাকারা আছেন। বাঙ্গালদেশ কে সারা বিশ্ব চেনে শুধু আপনাদের জন্যেই। আমার আর কি চাই?

ভাল থাকবেন সবাই। শুভরাত্রি।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×