আমার ফ্রেন্ড লিষ্টে কিছু বন্ধু আছে, তারা আমাকে বলে তোর শাহবাগে গিয়ে কি কাজ আছে। খামাখা সময় নষ্ট করছিস। এর চেয়ে বাসায় কিছুক্ষন বসে পড়ালেখা করলে তোর কাজে দিবে। আর তোর পাশ করতে বেশি দিন নাই। আমি তাদের উদ্দেশ্য করে বলছি। তুই তোর অতীত ইতিহাস ঘেটে দেখ। তোর বাবা না হলে চাচা না হলে কাছের কিছু আত্মীয় স্বজন হয়ত মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন। তারা কী কষ্ট করে খায়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে। কাপড় গায়ে দিয়ে অথবা উলঙ্গ হয়ে যুদ্ধ করেছেন। তাদের মুখের দিকে তাকিয়ে কি তোদের শাহবাগে যেতে ইচ্ছা করে না। আচ্ছা বাদ দিলাম মুক্তিযুদ্ধের কথা। তোদের পূর্বপুরুষের কি এমন কেউ নাই যাদের মুক্তিযুদ্ধের সময় হত্যা করা হয়েছে। নেই কি এমন কোন খালা, আন্টি, মামী, ফুপু, নানী, দাদীদের কী এমন কেউ নেই যাদের ৭১ এ ধর্ষন করা হয়েছে, কিংবা কুড়িয়ে কুড়িয়ে মেরে ফেলেছে পাকীরা। উনাদের কি বিচার পেতে ইচ্ছা করে না। উনাদের এই অপমানের কি বদলা নিবি না তোরা। এখনো কি ঘরে বসে থাকবি তোরা। উনাদের দিকে একটু তাকা তোরা। আচ্ছা তাও বাদ দিলাম। এবার বল তোদের পূর্ব পুরুষদের মধ্যে কি এমন কেউ নাই যে, যারা ৭১ এর সময় নিজ দেশ ছেড়ে, নিজ জন্মভূমি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে ভারতে গিয়েছিল। উনাদের কেন ঘর ছাড়া হলো এই বদলা কি তোদের নিতে মন চায় না। তোরা কি এখনো বসে থাকবি। উনাদের দিকে চেয়েও কি একটু আওয়াজ তুল। তোরা কি এখনো বসে থাকবি, পাকিস্থানি দূসরদের কী বিচার চাবি না। থাক তোরা ঘরে বসে। তোদের পূর্বপুরুষের প্রতি অবিচারের কোন বদলা নিতে হবে না। ঘুমিয়ে থাক। দেখি কোন মা তোর মুখে ভাত তুলে দেয়। কোন বোন তোদের কাছে কোন আবদার করে। কোন নানী তোদের গল্প শুনায়।
আর যাদের এলাকায় কোন যুদ্ধ হয়নি। যাদের ঘরবাড়ি ছেড়ে যাতে হয় নি, তাদের বলছি তোদের পূর্বপুরুষেরা ওই সময় যে আতঙ্কে ছিলেন ওটার দিকে তাকিয়ে হলেও শাহবাগে যাতে অনুরোধ করছি। কারন আমারা আমাদের পুর্বপুরুষদের ইতিহাস থেকে জেনেছি, "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ"
তোদের আমন্তন জানাচ্ছি, এখন সময় রাজাকারদের বিরুদ্ধে কথা বলার। তাই চল সবাই একসাথে শাহবাগে গিয়ে রাজাকারদের বিরুদ্ধে কথা বলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



